×

বিনোদন

৭ কেজি ওজন কমিয়ে স্কুলছাত্রী চরিত্রে দীঘি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ এএম

৭ কেজি ওজন কমিয়ে স্কুলছাত্রী চরিত্রে দীঘি

ছবি: সংগৃহীত

৭ কেজি ওজন কমিয়ে স্কুলছাত্রী চরিত্রে দীঘি

ঢাকাই সিনেমার পরিচিত মুখ ফারদিন দীঘি। শারীরিকভাবে আরও ফিট ও মনের মতো করে নতুনভাবে নিজেকে গড়তে ৭ কেজি ওজন কমিয়েছেন দীঘি।

সম্প্রতি জনপ্রিয় গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন দীঘি। ‘ভালো থাকার কারণ’ শিরোনামে এই গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুর করেছেন তানজীব। সংগীতায়োজন সাজিদ সরকারের।

মিউজিক ভিডিওটি নির্মাণ করছেন উজ্জ্বল রহমান। গত ১২ জানুয়ারি ফিল্ম ভ্যালি ও এর আশেপাশের বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে বলে জানান নির্মাতা উজ্জ্বল। এই মিউজিক ভিডিওটিরও কোরিওগ্রাফ করেছেন আসাদ খান।

এ বিষয়ে নির্মাতা উজ্জ্বল রহমান বলেন, ‘এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটির জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন খুলনা-৫ আসনের এমপি

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

সরকারি নথিতে আর লেখা যাবে না ‘মহামান্য’ ও ‘মাননীয়’

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App