×

বিনোদন

বিয়ের আগেই কিয়ারা অন্তঃসত্ত্বা!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ পিএম

বিয়ের আগেই কিয়ারা অন্তঃসত্ত্বা!

কিয়ারা আদভানি

বিয়ের আগেই কিয়ারা অন্তঃসত্ত্বা!

কিয়ারা আদভানি

জমকালো আয়োজনে কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বর্তমানে বিবাহোত্তর সংবর্ধনায় ব্যস্ত সময় পার করছেন বলিউডের এই তারকা দম্পতি। এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বিতর্কিত এক মন্তব্যের মাধ্যমে কিয়ারাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছেন বলিউডের স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে।

বিতর্কিত ওই টুইটে কারও নাম উল্লেখ না করলেও কেআরকে যে কিয়ারাকেই ইঙ্গিত করেছেন সেটা স্পষ্ট। তার দাবি, কিয়ারা বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন। টুইটে কেআরকে উল্লেখ করেন, ‘আগে অন্তঃসত্ত্বা হয়ে পরে বিয়ে করা বলিউডের ট্রেন্ড হয়ে গেছে। সূত্র জানিয়েছে, বলিউডের সাম্প্রতিক বিয়ের কারণও একই। ভালোই তো!’ খবর এনডিটিভির।

কেআরকে সরাসরি কিয়ারার নাম না বললেও এটা নিশ্চিত যে, তিনি আলোচিত এই বলিউড অভিনেত্রীকে কটাক্ষ করেই ওই টুইট করেছেন। কারণ সম্প্রতি বলিউড তারকা হিসেবে সিদ্ধার্থের সঙ্গে মালাবদল করেছেন তিনিই।

এদিকে, এমন বিতর্কিত টুইটের পর স্বঘোষিত এই চলচ্চিত্র সমালোচককে একহাত নিয়েছেন অনেক। কেউ কেউ তাকেও অন্তঃসত্ত্বা হওয়ার পরামর্শ দিয়েছেন। এমন খবর এখন পুরনো হয়ে গেছে বলেও জানিয়েছেন তারা। অনেকে তাকে ‘উন্মাদ’ বলেও আখ্যায়িত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App