×

বিনোদন

হাসপাতালে কুমার বিশ্বজিতের ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

হাসপাতালে কুমার বিশ্বজিতের ছেলে

ছবি: সংগৃহীত

হাসপাতালে কুমার বিশ্বজিতের ছেলে
হাসপাতালে কুমার বিশ্বজিতের ছেলে

কানাডার টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় সংগীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ৪২৭ সাউথবাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটে এ দুর্ঘটনা ঘটে।

শিল্পীর ঘনিষ্টজনরা তার ছেলের আহত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন বলেও জানা গেছে।

পারিবারিক সূত্রে জানায়, টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড়। চিকিৎসকরা তাকে আরও ৬-১৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন।

স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গাড়িটি চালাচ্ছিলেন নিবিড় কুমার। বাকিরা ছিলেন সহযাত্রী। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তৃতীয়জন হাসপাতালে নেয়ার পর মারা যান। তারা সবাই প্রবাসী শিক্ষার্থী হিসেবে কানাডায় পড়াশুনা করছিলেন।

দুর্ঘটনার খবর পেয়েই কানাডার পথে রওনা দিয়েছেন কুমার বিশ্বজিৎ। নিবিড়কে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App