×

বিনোদন

জাহারা মিতুর কাব্যের মোড়ক উল্টালেন ও. কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৮ পিএম

জাহারা মিতুর কাব্যের মোড়ক উল্টালেন ও. কাদের

চিত্রনায়িকা জাহারা মিতুর কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পুষ্পার্ঘ্যে বরণ করা হয়। ছবি: ফেসবুক

জাহারা মিতুর কাব্যের মোড়ক উল্টালেন ও. কাদের
জাহারা মিতুর কাব্যের মোড়ক উল্টালেন ও. কাদের
জাহারা মিতুর কাব্যের মোড়ক উল্টালেন ও. কাদের
জাহারা মিতুর কাব্যের মোড়ক উল্টালেন ও. কাদের

অমর একুশে বইমেলায় এবার প্রকাশিত হয়েছে জাহারা মিতুর লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘প্রেমিকার নাম কবিতা’। চিত্রনায়িকার পাশাপাশি জাহারা মিতু একজন ভালো কবিও। তারই প্রমাণ বইমেলায় দিয়েছেন নিজের কাব্যগ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে জাহারা মিতুর লেখা কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বই পড়ার কোনো বিকল্প নেই। বড় হতে হলে পড়তে হবে এবং আরো পড়তে হবে। শেখার কোনো শেষ নেই, পড়ারও কোনো বিকল্প নেই। বই হলো জীবনের পাল তোলা নৌকা। যতই পড়িবে ততই শিখিবে।’

মোড়ক উন্মোচনের সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চিত্রনায়িকা কেয়াসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা। জাহারা মিতুর ‘প্রেমিকার নাম কবিতা’ প্রকাশ হয়েছে দেশ পাবলিকেশন্সের ব্যানারে। আর এতে আছে শত কবিতা। বইটির প্রচ্ছদ এঁকেছেন মিনতি রায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App