×

বিনোদন

নিষেধাজ্ঞার কবলে ‘ফারাজ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৫ পিএম

নিষেধাজ্ঞার কবলে ‘ফারাজ’

ফাইল ছবি

নিষেধাজ্ঞার কবলে ‘ফারাজ’

দেশের সিনেমা হলসহ সবধরনের অনলাইন প্ল্যাটফর্মে ভারতীয় সিনেমা ‘ফারাজ’ মুক্তি ও প্রচার-প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের সিনেমা হলসহ সবধরনের অনলাইন প্ল্যাটফর্মে ভারতীয় সিনেমা 'ফারাজ' মুক্তি না দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হলি আর্টিসানের ঘটনায় নিহত অবিন্তা কবিরের মা রুবা আহমেদ রিটটি দায়ের করেন। সোমবার এ রায় দেয়া হয়।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসানের জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা 'ফারাজ' বাংলাদেশের মুক্তির প্রশ্নে রিট আবেদনে রুল জারিরও আরজি জানানো হয়। রিট আবেদনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সচিবসহ সংশ্নিষ্টদের বিবাদী করা হয়।

রিটকারীর আইনজীবী আহসানুল করিম বলেন, ফারাজ সিনেমা বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্মসহ কোথাও প্রদর্শন করা না হয় সেজন্য রিট দায়ের করা হয়েছে। এই সিনেমায় যা চিত্রায়িত করা হয়েছে, সেখানে দেখানো হয়েছে দুইজন জঙ্গি কথা বলছে, তার মধ্যে একজনের সঙ্গে অবিন্তার সম্পর্ক ছিল বা আছে। তার পোশাক পরিচ্ছদ এমনভাবে দেখানো হয়েছে যা আমাদের সভ্য সমাজে শিক্ষিত পরিবার কখনও এসব পোশাক পরিচ্ছদ পরিধান করে না। এই সিনেমায় মেয়েটাকে চারিত্রিকভাবে অবনতি করা হয়েছে। এমনকি পুলিশকে ব্যর্থ দেখানো হয়েছে। যা একটি সার্বভৌমত্বের প্রশ্ন। এসব কারণে বাংলাদেশের কোনো পল্গ্যাটফর্মে আসা উচিত নয়। তাই বিষয়টি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছিল। হাইকোর্ট রিটের শুনানি নিয়ে ফারাজ সিনেমা ওটিটি, নেটফ্লিক্স, অ্যামাজনসহ কোনো পল্গ্যাটফর্মে মুক্তি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন।

২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবিরসহ ২০ জন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির (আত্মঘাতী) সদস্যদের এই হামলায় গুলিতে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গির মৃত্যু হয়। এই জঙ্গি হামলা নিয়ে বানানো হয়েছে বলিউড সিনেমা ফারাজ। হংসল মেহতা পরিচালিত টি-সিরিজের সিনেমাটি গত ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পেয়েছে। ‘ফারাজ’ এর প্রযোজক বলিউড নির্মাতা অনুভব সিনহা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App