×

বিনোদন

অস্কার ২০২৩-এ উপস্থাপনা করবেন দীপিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০১:১৭ পিএম

অস্কার ২০২৩-এ উপস্থাপনা করবেন দীপিকা
অস্কার ২০২৩-এ উপস্থাপনা করবেন দীপিকা

একের পর এক চমক উপহার দিয়ে যাচ্ছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনের পর এবার জানা গেল, অস্কার ২০২৩-এ উপস্থাপনায় মঞ্চ মাতাবেন দীপিকা।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে দীপিকা নিজেই তার ইনস্টাগ্রামে এ খবরটি জানান। চলতি বছরের ১২ মার্চ ডলবি থিয়েটারে বসবে অস্কার অনুষ্ঠান।

অস্কার ২০২৩-এ উপস্থাপকের তালিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও আরও আছেন ডোয়াইন জনসন, মাইকেল বি. জর্ডান, রিজ আহমেদ, এমিলি ব্লান্ট, গ্লেন ক্লোজ, ট্রয় কোটসুর, জেনিফার কনেলি, স্যামুয়েল এল জ্যাকসন, মেলিসা ম্যাকার্থি, জো সালডানা, ডনি ইয়েন, জোনাথন মেজরস, কোয়েস্টলোভ প্রমুখ।

দীপিকার পোস্টে শুভেচ্ছাবার্তা জানায় অনুরাগীরা। সকলেই ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন বলিউডের বর্তমানের অন্যতম জনপ্রিয় এই নায়িকাকে। মন্তব্য করেছেন সহ-তারকারাও।

নেহা ধুপিয়া লেখেন, ‘দীপু তোমাকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ দীপিকার বোন অনিশা লিখলেন, ‘বুম’। দীপিকার স্বামী রণবীর সিং মন্তব্যের ঘরে দিয়েছেন হাততালি দেওয়ার ইমোজি।

প্রসঙ্গত, ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা মৌলিক গানের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। এছাড়া সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’ এবং সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়েছে গুনীত মঙ্গার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি ৭ নির্দেশনা

আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলার সব বাহিনীগুলোকে জবাবদিহিতার মধ্যে আনা হবে

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

চুক্তিভিত্তিক বিয়ের বিষয়ে এবার মুখ খুললেন প্রভা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সীমান্তে ঢুকে কৃষককে মারধর, পাল্টা ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ সদস্যরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App