×

বিনোদন

শাহরুখ খানের ২ ভক্ত আটক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০২:১১ পিএম

শাহরুখ খানের ২ ভক্ত আটক!

ছবি: সংগৃহীত

শাহরুখ খানের ২ ভক্ত আটক!

তারকাদের ভক্তের পাগলামি নতুন কোনো ঘটনা নয়। বলিউড বাদশা শাহরুখ খানের সীমাহীন ভক্তদের পাগলামিও তেমন সীমাহীন। শাহরুখ খানের সাক্ষাৎ পেতে তার দুই ভক্ত সবার চোখকে ফাঁকি দিয়ে একেবারে মান্নাতের ভেতরে গিয়ে হাজির হলেন।

বৃহস্পতিবার (২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মান্নাতের ম্যানেজার দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার পুলিশের হাতে তুলে দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাইরের দেওয়াল টপকে এই দুই ব্যক্তি মান্নাতের মধ্যে ঢুকে পড়েন। তখনই সিকিউরিটি গার্ডের চোখে পড়ে যান তারা। জিজ্ঞাসাবাদের সময় এই দুই ব্যক্তি জানান, তারা সুদূর গুজরাট থেকে এসেছেন স্রেফ একটি বার ‘পাঠান’ খ্যাত অভিনেতা শাহরুখকে দেখার জন্য। আটককৃত এই দুই ব্যক্তির বয়স ২০ থেকে ২২ বছর।

ইতোমধ্যে এই দুই যুবকের বিরুদ্ধে ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী ট্রেসপাসিং (অবৈধ অনুপ্রবেশ) কেস ফাইল করা হয়েছে। এখনও তদন্ত চলছে বলেই জানা গেছে পুলিশের পক্ষ থেকে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। ছবিটি বিশ্বব্যাপী হাজার কোটি রুপির ব্যবসা ছাড়িয়েছে। সাফটা চুক্তিতে বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি দিতে চলছে তোড়জোড়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে অভিনয় করেন সালমান খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App