×

বিনোদন

সুশান্তের যে জিনিসটি চুরি করতে চান শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৩, ০৯:৫৪ এএম

সুশান্তের যে জিনিসটি চুরি করতে চান শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

সুশান্তের যে জিনিসটি চুরি করতে চান শ্রদ্ধা

বলিউডের অন্যতম তারকা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন নিজের নতুন সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারে জন্য। বুধবার (৮ মার্চ) মুক্তি পেয়েছে সিনেমাটি। শ্রদ্ধা কাপুর ও তার কো-অ্যাক্টর রণবীর কাপুর চুটিয়ে চালাচ্ছেন সিনেমার প্রোমোশন। আর এই প্রচারের সময়ই এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। র‌্যাপিড ফায়ার সেগমেন্টের সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, অভিনেতা সুশান্ত সিং রাজপুতসহ সেলিব্রেটিদের থেকে কী চুরি করবেন।

বলিউড বাবলের সঙ্গে র‌্যাপিড ফায়ার সেগমেন্টের সময় শ্রদ্ধাকে প্রশ্ন করা হয়েছিল, সেলিব্রেটিদের থেকে কী চুরি করবেন। সুশান্তের কাছ থেকে তিনি কী চুরি করবেন জানতে চাইলে শ্রদ্ধা জবাব দেন, ‘তার বইয়ের সংগ্রহ।’

এই প্রসঙ্গে বলে রাখি, শ্রদ্ধা এবং সুশান্ত নিতেশ তিওয়ারি পরিচালিত ‘ছিছোরে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। অভিনেত্রীর সঙ্গে প্রয়াত অভিনেতার সম্পর্কও ছিল ভালো বন্ধুর। একাধিক অনুষ্ঠানে সুশান্তকে নিয়ে কথাও বলতে দেখা গিয়েছে তাকে একাধিকবার।

২০২০ সালে সুশান্তকে 'অসাধারণ সহঅভিনেতা' এবং একজন 'আশ্চর্যজনক ব্যক্তি' বলে সম্বোধন করে শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন। এসএসআর সম্পর্কে কথা বলতে গিয়ে, কাপুর লিখেছেন, ‘তিনি সত্যিই একজন অসাধারণ মানুষ ছিলেন... আমি তোমাকে মিস করব.. প্রিয় সুশ...।’

সাক্ষাৎকারের সময়, শ্রদ্ধাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বরুণ ধাওয়ানের কাছ থেকে কী চুরি করবেন, তখন তিনি উত্তর দেন, ‘তার কুকুর জোয়ি’। সঙ্গে আদিত্য রয় কাপুরের কুকুরও চুরি করার ইচ্ছে প্রকাশ করেন। এবং টাইগার শ্রফ সম্পর্কে কথা বলার সময়, অভিনেত্রী বলেছিলেন যে তিনি অভিনেতার ব্যাক ফ্লিপের দক্ষতা চুরি করতে চান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App