×

বিনোদন

অস্কারও জিতলো ‘নাটু নাটু’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩, ১০:৩৫ এএম

অস্কারও জিতলো ‘নাটু নাটু’

ছবি: বিবিসি

অস্কারও জিতলো ‘নাটু নাটু’

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জেতা দক্ষিণ ভারতীয় সিনেমা ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ এবার জিতল অস্কার। আজ সোমবার (১৩ মার্চ) অস্কার জয়েরটি খবরটি জানানো হয় জমকালো এ আয়োজনে।

‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে এবার অস্কার জিতে নিয়েছে ‘নাটু নাটু’ গানটি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউড ডলবি থিয়েটারে বসে হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের আয়োজন অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৫তম আসর।

এবারের আসরে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা-অভিনেত্রীর অস্কার জিতে নিয়েছেন কে হুই কুয়ান ও জেইমি লি কুর্তিস। ‘এভিরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ান্স’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তারা দু’জনে এ বছর অস্কার জিতেছেন।

এবার একাডেমি অ্যাওয়ার্ডস উপস্থাপনা করেন জনপ্রিয় মার্কিন উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল। এ নিয়ে তৃতীয়বারের মতো হলিউডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কারের এই আয়োজন উপস্থাপনা করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App