×

বিনোদন

মাহিকে নিয়ে যা বললেন জয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ১০:৫৮ পিএম

মাহিকে নিয়ে যা বললেন জয়া

জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে

মাহিকে নিয়ে যা বললেন জয়া

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢালিউডের চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়। এরপর গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয় তাকে। এরই মধ্যে তার জামিন আবেদন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এই মুহূর্তে ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিয়া মাহি। এই অবস্থায় মাহিকে গ্রেপ্তার, রিমান্ড আবেদন ও অন্তঃসত্ত্বা নারীকে কারাগারে পাঠানো- পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বিকেলে অভিনেত্রী তার ফেসবুক প্রোফাইলে বিষয়টি নিয়ে একটি নাতিদীর্ঘ স্ট্যাটাস দেন।

তিনি লেখেন, অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন।

অভিনেত্রী তার লেখায় আরো স্মরণ করিয়ে দেন, তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন নয় মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক। কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়।

রিমান্ড মঞ্জুর না করায় আদালতকে ধন্যবাদ জ্ঞাপন করতে ভোলেননি ঢাকা ও কলকাতার এই অভিনেত্রী। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের অনুরোধ জানিয়ে জয়া লেখেন, রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করব, মা আর অনাগত শিশুর যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App