×

বিনোদন

শর্মিলীর ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ মিউজিক ভিডিও

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১১:৩০ পিএম

https://www.youtube.com/watch?v=SouloDe9-NE

এবার সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জি নিয়ে এলেন ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ শিরোনামের মিউজিক ভিডিও।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল পাঁচটায় রাজধানীর ফার্মগেটের স্কাই রেস্টুরেন্টে গানটি প্রকাশ করা হয়। এই গানের গীতিকার গৌরি প্রসন্ন মজুমদার ও সুরকার কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ‍্যায়, মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন এএইচ তূর্য, অভিনয়ে শিল্পী শর্মিলী চ‍্যাটার্জি ও শ্যামল মুখার্জি এবং আরো অভিনয় করেছেন মিজান ও আলামীন, চিত্রধারণে ছিলেন শিউল বাবু, ভিডিও সম্পাদনায় ছিলেন এসএম তুষার। প্রযোজনা করেছেন এমডি হেলাল উদ্দিন হাই।

ইউটিউবে ভিডিওটি দেখা যাচ্ছে।

প্রসঙ্গত, ‘আমি দূর হতে তোমারেই দেখেছি’ আবেদনময়ী ও সুরময়ী সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জীর চতুর্থ মিউজিক ভিডিও। এর আগে তিনি ‘মা তোমার জন্য’,  ‘কতবার ভেবেছিনু’ ও ‘দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে’ শিরোনামে আরো তিনটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। শ্রোতামহলে যা ব‍্যাপক সাড়া ফেলেছে।

ব্যক্তিজীবনে সঙ্গীতশিল্পী শর্মিলী চ‍্যাটার্জী আইন পেশার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার স্বামী অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) শ্যামল কুমার মুখার্জী। হাইওয়ে পুলিশে যিনি কর্মরত আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App