×

বিনোদন

ঈদেই ফিরছেন ‘ওসি হারুন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১১:৩৩ এএম

ঈদেই ফিরছেন ‘ওসি হারুন’

মোশাররফ করিম।

ঈদেই ফিরছেন ‘ওসি হারুন’

‘দুইটা কথা সব সময় মনে রাখবা মলয়’- এমন সংলাপের সঙ্গে অভিনয় আর গল্প দিয়ে বাজিমাত করা ওয়েব সিরিজ ‘মহানগর’ ফিরছে দ্বিতীয় কিস্তি নিয়ে। সম্প্রতি হইচই বাংলাদেশের পক্ষ থেকে এক ভিডিও বার্তায় ঘোষণা দেয়া হয়, আগামী ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে আশফাক নিপুনের এই সিরিজ। ভিডিওতে ওসি হারুন রূপে দেখা দেন অভিনেতা মোশাররফ করিম। তাকে বলতে দেখা যায়, ‘দুইটা কথা মনে রাখবেন। এক, নামটা হচ্ছে হারুন। দুই, হারুন সহজে হারে না।’

এরপর রহস্যময় হাসিতে হারুন বুঝিয়ে দেন- তিনি ফিরছেন প্রথম কিস্তির সেই ‘ওসি হারুন’ চরিত্রে। ভিডিওতে চিরাচরিত ব্যস্ত ঢাকা দেখা যায়। ভয়েস ওভারে ওসি হারুনের কণ্ঠ।

তিনি বলছেন, ‘ঢাকার মহানগর। মহানগরের রাস্তায়, ফুটপাতে, ওলিতে গলিতে কত শত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প, ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প। মহানগরে প্রতিদিন এমন হাজার হাজার মানুষ মিশে যায়, সিস্টেমের চাপে। এ সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সঙ্গে পাল্লা দিতে গেলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’ ২০২১ সালের জুনে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ওয়েব সিরিজ মহানগর।

আশফাক নিপুনের পরিচালনায় এ সিরিজে এক রাতে ঢাকার একটি থানায় ঘটে যাওয়া চমকপ্রদ সব ঘটনা দেখানো হয়। সিরিজটি মুক্তির পর বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কলকাতায় ব্যাপক হইচই পড়ে যায়। দর্শক এর অভিনেতা ও নির্মাতাকে নিয়ে প্রশংসায় মেতে ওঠে। তখনই দর্শকরা দাবি তুলেছিলেন সিরিজটির দ্বিতীয় সিজন দেখার। গত জানুয়ারিতে অনুষ্ঠিত হইচই মিট অনুষ্ঠানে জানা যায়, দ্বিতীয় পর্ব আসছে মহানগর। তবে এটা অন্তিম পর্ব নয়। এই সিজনে ওসি হারুনের সঙ্গে নতুন-পুরনো মিলিয়ে আর কারা অভিনয় করছেন, সেটি এখনো প্রকাশ করেননি নিপুন কিংবা হইচই কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App