×

বিনোদন

মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৩:৫২ পিএম

মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

ছবি: সংগৃহীত

মাধুরীকে ‘বেশ্যা’ বলে অসম্মান!

জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সকে আইনি নোটিশ পাঠান লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিঠুন বিজয় কুমার। ওয়েব সিরিজ দ্য বিগ ব্যাং থিয়োরির নতুন সিজনের একটি এপিসোডে বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে বেশ্যা বলায় এই আইনি নোটিশ পাঠানো হয়।

মিঠুন বিজয় কুমারের অভিযোগ, ‘বিগ ব্যাং থিয়োরি’র একটি এপিসোডে মাধুরী দীক্ষিতকে ‘কুষ্ঠ আক্রান্ত বেশ্যা’ বলে সম্বোধন করা হয়েছে। এ ধরনের মন্তব্য অত্যন্ত অপমানজনক এবং সম্মানহানিও বটে।

নেটফ্লিক্সের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে মিঠুন বিজয় আরও জানান, এই এপিসোড সরানো না হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কেননা, এ ধরনের উক্তি সামাজিক অবক্ষয় বাড়িয়ে দেয়। তাই দ্রুত এ ধরনের সংলাপ বাতিল করা উচিত।

সংলাপে বলতে শোনা যায়, ঐশ্বরিয়া রাই হলেন দেবী আর তার সামনে মাধুরী দীক্ষিত কুষ্ঠ আক্রান্ত একজন যৌনকর্মী বা বেশ্যা। সিরিজের এ সংলাপটিতেই আপত্তি জানিয়েছেন মিঠুন বিজয় কুমার।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, কোনো নারীর নাম ধরে এ ধরনের উক্তি মোটেই সঠিক নয়। মাধুরী দীক্ষিতের জায়গায় অন্য কোনো নারীর নাম নেওয়া হলেও সেটা অপমানজনক হতো। শুধু জনপ্রিয় হওয়ার জন্য এ ধরনের সংলাপ ব্যবহার করা মোটেই উচিত নয়। মিঠুন আরও জানান, নেটফ্লিক্স যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে আরও কঠোর ব্যবস্থা নেবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App