×

বিনোদন

বিয়ের ১০ বছর পর মা হচ্ছেন রামচরণের স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১১:৩৭ এএম

বিয়ের ১০ বছর পর মা হচ্ছেন রামচরণের স্ত্রী

ফাইল ছবি

বিয়ের ১০ বছর পর মা হচ্ছেন রামচরণের স্ত্রী

দীর্ঘ ১০ বছর পর দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা মা হতে চলেছেন বলে জানা গেছে। সম্প্রতি হিউম্যান অফ বোম্বেতে দেয়া এক সাক্ষাৎকারে রামচরণ নিজেই এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে রামচরণ বলেন, খুব শিগগির উপাসনা মা হতে যাচ্ছে। এত বছর অপেক্ষার পর আমরা আমাদের মাতৃত্ব এবং পিতৃতের স্বাদ উপভোগ করবো।

রামচরণের সঙ্গে এই সাক্ষাৎকারে উপাসনা বলেন, আমি খুব খুশি এবং উত্তেজনা অনুভব করছি কারণ দীর্ঘ ১০ বছর পর আমি গর্ভধারণ করে সন্তানের মা হতে যাচ্ছি। অর্থাৎ আমি যখন চেয়েছি তখনই মা হতে যাচ্ছি কোনো সামাজিক বা পারিপার্শ্বিক মানুষের চাপের মুখে পড়ে নয়। আমাদের ব্যস্ততার কারণে দীর্ঘ ১০ বছর সন্তান না নেওয়ার সিদ্ধান্তটি আমরা দুজন মিলে নিয়েছিলাম।

উপাসনা আরো বলেন, আমরা দুজনে আর্থিকভাবে সমাজে অন্য কারো কাছে মুখাপেক্ষী নই। তাই আমরা আমাদের দুজনের সিদ্ধান্তে অটল ছিলাম এবং আমরা সফল হয়েছি। ভগবানের কাছে আমরা দুজনে একটি সুন্দর ফুটফুটে সুস্থ সন্তান কামনা করছি।

দুজন দুই পেশা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। ব্যস্ততার মধ্যেই তারা ২০১৪ সালে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ে হওয়ার প্রায় ১০ বছর হতে চলেছে। কিন্তু তারা তাদের সন্তান নেওয়ার সঠিক সময় করে উঠতে পারেননি।

সন্তান না নেওয়ার জন্য ১০ বছর ধরে দুজনকেপারিবারিক এবং সামাজিকভাবে অনেক চাপ সহ্য করতে হয়েছে কিন্তু দুজনের ক্যারিয়ার নিয়ে এতোটাই ব্যস্ত ছিলেন যে, তারা তাদের পরিবারের কথায় কর্ণপাত করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App