×

বিনোদন

পরী-রাজের আবার মনোমালিন্য!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০১:২১ পিএম

পরী-রাজের আবার মনোমালিন্য!

ছবি: সংগৃহীত

পরী-রাজের আবার মনোমালিন্য!

বাংলাদেশের অন্যতম নায়িকা পরী মনি। তাকে ঘিরে বিতর্কের শেষ নেই। প্রতিদিন নিত্যনতুন পোস্ট করতে থাকেন এই নায়িকা। আর এসব পোস্টকে ঘিরেই শুরু হয় নতুন জল্পনার।

দিগন্ত বিস্তৃত আকাশ। সারি সারি গাছ, সবুজের বন, সামনে বড় পুকুর। আর সেই পুকুরপাড়ে বসে বাংলাদেশের অন্যতম বিতর্কিত নায়িকা পরী মনি। পরনে নীল শাড়ি। গালে হাত দিয়ে বসে আছেন নায়িকা। এমন ছবি দেখে অনেকেরই মনে প্রশ্ন, কী এমন ভাবছেন নায়িকা?

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন- সাধারণত আমি মানুষকে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য অনেক সময় দিই; কিন্তু যখন আমি কোনো কিছু থেকে একবার ফিরে আসি তারপর আর ফিরেও তাকাই না। আচমকা কেন ছবির সঙ্গে এমন লিখলেন পরীমনি? তবে কি আবারো স্বামী শরিফুল রাজের সঙ্গে সমস্যায় আছেন এই নায়িকা?

বেশ কয়েক মাস আগে খানিকটা টানাপোড়েনের মধ্যেই গিয়েছে তাদের সম্পর্ক। অন্য নায়িকার সঙ্গে স্বামীর সম্পর্ক ঘিরে প্রকাশ্যেই রাজকে হুমকি দিয়েছিলেন নায়িকা। তারপর অবশ্য আবারো ছেলে রাজ্য আর স্বামীকে নিয়ে নিজের সংসার গুছিয়ে নিয়েছেন পরী মনি। ঘটা করে রাজ্যের মুখে ভাতের অনুষ্ঠানও করেছেন।

রাজের সঙ্গেও মিষ্টি মুহূর্তের ছবি সবার সঙ্গে ভাগ করতে থাকেন নায়িকা। তারপর আবারো কি রাজের সঙ্গে কোনো মনোমালিন্য হলো তার?

অভিনেত্রীর এই ছবি দেখে এমন অনেক প্রশ্নই উঠে আসছে। যদিও এ প্রসঙ্গে পরী মনি কোনো মন্তব্যই করেননি। এমনটা তিনি কেন লিখলেন, তা জানা যায়নি। আগামী দিনে নায়িকার জীবনে অন্য কিছু ঘটে কিনা, তা তো সময় বলবে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App