×

বিনোদন

উর্বশীকে বিয়ে করতে চান পাকিস্তানি ক্রিকেটার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১২:৪৭ পিএম

উর্বশীকে বিয়ে করতে চান পাকিস্তানি ক্রিকেটার
উর্বশীকে বিয়ে করতে চান পাকিস্তানি ক্রিকেটার

ভারতীয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। সুন্দরী প্রতিযোগিতায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। কাজ করেছেন ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ সহ বেশ কিছু চলচিত্রে।

অভিনয় দিয়ে আলোচনায় থাকতে না পারলেও আইটেম গার্ল হিসেবে পরিচিত উর্বশী এখন পৌঁছে গেছেন ক্রিকেট মহলে। কখনো ভারতীয় দলের তরুণ ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে আবার কখনো পাকিস্তানের ক্রিকেটার নাসিম শাহের নিজের নাম জুড়িয়ে তাদের ধ্যানভঙ্গ করছেন উর্বশী- লোকে এমন কথা বলছেন।

কয়েক মাস আগে জন্মদিন উদযাপন করেন নাসিম, যাকে শুভেচ্ছা জানিয়ে জল্পনা উসকে দিয়েছিলেন উর্বশী। নাসিম অবশ্য তখন দাবি করেছিলেন, ‘কে উর্বশী? আমি চিনিই না!” এর পর খেলা ঘুরে যায়। উর্বশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন প্রায় থিতিয়ে গিয়েছিল। সম্প্রতি ফের চমকে দিলেন নাসিম নিজেই। উর্বশীর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যদি আমি কোনো কথা বলি তোমরা সেটাকে ভাইরাল করবে। এটুকুই বলার যে, পাত্রী যদি তৈরি থাকে, আমি এখনই বিয়ে করতে রাজি আছি।’

বেশ কিছুদিন আগে উর্বশী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে অনুরাগীদের বানানো একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে তাকে আর নাসীমকে একসঙ্গে রাখা হয়েছিল। নিঃসন্দেহে সেই ভিডিয়ো উপভোগ করেছিলেন অভিনেত্রী। তবে অনুরোধ করেছিলেন সেটি নিয়ে অধিক মাতামাতি করে খবর না করতে। এর পর নাসীম নিজেই খবরটি দিয়ে দিলেন?

গত বছর দেশের ক্রিকেটার ঋষভ পন্থকে নিয়ে উর্বশীর ‘বাড়াবাড়ি’ ছিল চর্চার কেন্দ্রে। এ বার উর্বশী কিছুই করছেন না, কথা বলছে সময়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App