×

বিনোদন

তাহসানকে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৯:১৮ এএম

তাহসানকে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল!

ছবি: সংগৃহীত

তাহসানকে বিয়ে করা ছিল জীবনের বড় ভুল!

ছবি: সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা বলেন, অল্প বয়সে তাহসানকে বিয়ে করা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল; এমন মন্তব্য কখনোই করিনি।

মিথিলা জানান, কয়েক বছর আগে এক অনুষ্ঠানে দেয়া তার মন্তব্যের সূত্র ধরে খবরটি করা হয়েছে এবং তিনি যা বলেছিলেন তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানটিতে কী বলেছিলেন, সেটিও পরিষ্কার করেন মিথিলা, ‘আমি বলেছি- কম বয়সে মেয়েদের বিয়ে করা ঠিক নয়। কম বয়সে বিয়ে করে আমি ভুল করেছি। সম্ভবত কোভিডের মধ্যে একটি ইউটিউব চ্যানেলে এই কথাগুলো বলেছিলাম।’

তিনি আরো বলেন, ‘আমি যখন বিয়ে করি, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী, বয়স ২৩। এখন বড় হয়েছি, বুঝতে শিখেছি। এখন আমার মনে হয়, ২৩ বছর বয়সে ছাত্রী থাকা অবস্থায় বিয়ে করা আসলেই উচিত হয়নি আমার।

মিথিলা বলেন, কেন বলেছি, আমার অনেক মেয়ে ভক্ত আছেন। আমাকে অনেকে রোল মডেল ভাবেন, তাদের উদ্দেশে এসব বলা। আমি এখনো বলব, সাধারণত সব মেয়েরই লেখাপড়া শেষ করে নিজের পায়ে দাঁড়িয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া উচিত। কারণ, আমাদের সমাজে এখনো মেয়েদের চলার পথ মসৃণ নয়।

প্রসঙ্গত, ২০০৬ সালে তাহসানকে বিয়ে করেছিলেন মিথিলা। এরপর ২০১৭ সালে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য সম্পর্কে ইতি টানেন তারা। তাহসানের সঙ্গে ডিভোর্সের প্রায় দুই বছর পর, ২০১৯ সালে ডিসেম্বরে টালিউডের নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App