×

বিনোদন

তিন দিনেই সালমানের শতকোটি টাকার ব্যবসা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ০৯:৫৮ এএম

তিন দিনেই সালমানের শতকোটি টাকার ব্যবসা

মুক্তির তিন দিনেই শতকোটি টাকার ব্যবসা করেছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি। বলাই যায়, ঈদের দিনটা অলিখিতভাবেই যেন বলিউড সুপারস্টার সালমান খানের দখলে। বিশেষ এই দিনে মুক্তি পায় তার সিনেমা। ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা দিয়ে চার বছর পর বড় পর্দায় ফিরেছেন সালমান খান।

এদিকে পরিবারের সঙ্গে সাদামাটাভাবে ঈদ উদযাপন করেছেন সালমান। এবারও পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি। খান বংশের ছোট থেকে বড়- সব সদস্যের মিলনমেলা বসেছিল একছাদের তলায়।

ঈদের দিন সকালে একটি ছবি পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন সালমান। ছবিতে সালমানের সঙ্গে ছিলেন বন্ধু আমির খান। ঈদ উপলক্ষে ভাইজান আমিরকে দাওয়াত দিয়েছিলেন। ছবিটি মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। আর এই দুই তারকাকে একসঙ্গে দেখে তাঁদের ভক্তরা খুশিতে ফেটে পড়েছিলেন।

সালমানের ঈদের আরেকটি ছবি নেট দুনিয়ায় ভালোবাসার বার্তা ছড়িয়েছে। সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মার পোস্ট করা এক ছবিতে পুরো খান বংশকে একফ্রেমে দেখা গেছে। ছবিতে সালমানের সঙ্গে আছেন তার বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, দুই ভাই আরবাজ ও সোহেল, দুই বোন অর্পিতা ও অলভিরা, দুই ভগ্নিপতি আয়ুশ শর্মা, অতুল অগ্নিহোত্রীসহ পরিবারের খুদে সদস্যরাও।

ঈদের দিন রাতে আয়ুশ আর অর্পিতার বাসায় ঈদ উপলক্ষে এক বড়সড় পার্টির আয়োজন করা হয়েছিল। এই রাত আলোকিত হয়ে উঠেছিল বলিউড তারকাদের সমাগমে।

তবে ঈদের এই পার্টির মূল আকর্ষণ যে সালমান ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। এই রাতে হাজির ছিলেন আমির খান, ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রনৌত, দিয়া মির্জা, হুমা কুরেশি, পূজা হেগড়ে, টাবু, সঙ্গীতা বিজলানি, সোনাক্ষী সিনহা, কবির খান, অংশুলা কাপুর, দিশা পাটানি, কার্তিক আরিয়ান, অনিল কাপুরসহ আরও অনেকে।

তবে সালমানের ঈদ তাঁর ভক্তদের ছাড়া অসম্পূর্ণ। আর তাই প্রতিবারের মতো এবারও ঈদের দিন পড়ন্ত বিকেলে গ্যালাক্সির বারান্দায় এসেছিলেন ভাইজান। পাশে ছিলেন বাবা সেলিম খান। এদিন গ্যালাক্সি আবাসনের বাইরে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভক্তদের উদ্দেশে সেলাম ঠুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইজান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App