×

বিনোদন

গোপনীয়তার সঙ্গেই চলছে ‘গজনি’র সিকুয়েলের কাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৩, ০৬:১৮ পিএম

গোপনীয়তার সঙ্গেই চলছে ‘গজনি’র সিকুয়েলের কাজ

ছবি: সংগৃহীত

গোপনীয়তার সঙ্গেই চলছে ‘গজনি’র সিকুয়েলের কাজ

বলিউডের জনপ্রিয় ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘গজনি’ ২০০৮ সালে মুক্তি পায় । আমির খান অভিনীত এ সিনেমাটি ছিল বলিউডের ইতিহাসে প্রথম সিনেমা, যেটি ভারত থেকে একশ কোটি রুপি আয় করেছিল।

এবার সিনেমাটির সিকুয়েল নির্মাণের কথা ভাবছেন আমির খান। চলছে সিকুয়েল তৈরির বিষয়ে আলোচনা। আমির খানের সবশেষ সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে তেমন ব্যবসাসফল হতে পারেনি। হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেকটি মুক্তির পর পড়েছিল বয়কট ট্রেন্ডে। এর কারণে ক্ষতির মুখে পড়ে সিনেমাটি।

এর পর থেকেই বিরতিতে আছেন বলিউডের জনপ্রিয় এ অভিনেতা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী অভিনয়ে বিরতির মধ্যেই ‘গজনি’র সিকুয়েল নিয়ে আলোচনা করতে বেশ কয়েকবার হায়দ্রাবাদে গিয়েছেন আমির। গত সপ্তাহে তেলেগু সিনেমার প্রযোজক আল্লু অরবিন্দের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন আমির খান। ‘গজনি’তে আমিরের চরিত্রের ওপর ভিত্তি করে আগামী কয়েক মাসের মধ্যেই একটি চিত্রনাট্য তৈরি করা হবে। সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গেই চলছে এ কাজ।

‘গজনি’র সিকুয়েল ছাড়াও আমির খান আরও ডজনখানেক কাজের প্রস্তাব পেয়েছেন এরই মধ্যে। তবে কোনো কাজের প্রস্তাব গ্রহণ করেননি বলিউডের জনপ্রিয় এ অভিনেতা।‘পিকু’ সিনেমার প্রযোজক স্নেহা রজনীর সঙ্গে একটি কাজের ব্যাপারে কথা চলছে আমিরের। এ ছাড়া দক্ষিণি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে প্যান ইন্ডিয়ান একটি সিনেমার কথা চলছে এ অভিনেতার। যে সিনেমায় আমিরের সঙ্গে দেখা যেতে পারে দক্ষিণি জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

মেসিকে নিয়ে বার্সেলোনার আবেগঘন বার্তা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশকে পরিবর্তন করতে : ডিসি ফরিদা

আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় জামায়াতের নিন্দা

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App