×

বিনোদন

পানির পাত্র হাতে ছুটলেন জ্যাকুলিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৩, ১২:০১ পিএম

পানির পাত্র হাতে ছুটলেন জ্যাকুলিন

ছবি: সংগৃহীত

পানির পাত্র হাতে ছুটলেন জ্যাকুলিন
পানির পাত্র হাতে ছুটলেন জ্যাকুলিন

বাংলাদেশের মতো ভারতের বিভিন্ন রাজ্যেও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। শুধু মানুষ নয়, প্রাণীকুলও গরমে কাহিল। গরমে প্রাণীদের একটু প্রশান্তি দিতে রাস্তার পাশে পানিভর্তি পাত্র রাখছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। প্রাণীপ্রেমী হিসেবে আগে থেকেই পরিচিত তিনি।

এ কার্যক্রমের ছবি ও ভিডিও শেয়ার ইনস্টাগ্রামে করেছেন জ্যাকুলিন। ভিডিও ও ছবি শেয়ার করে অন্যদেরও এ ধরনের কাজ করতে উৎসাহী করছেন তিনি। ভিডিওতে জ্যাকুলিনকে দেখা যায়, একটি মাটির পাত্রে পানি ভর্তি করে রাস্তার পাশে রেখে আসতে। যাতে গ্রীষ্মের গরমে হাঁসফাঁস করা রাস্তার প্রাণী, পাখি পানি খেতে পারে, গা ভিজিয়ে নিজেকে শীতল করার সুযোগ পায়।

সেই পোস্টের ক্যাপশনে জ্যাকুলিন লিখেন, এই গ্রীষ্মের গরমে নিঃসঙ্গ প্রাণীদের শীতল হতে সাহায্য করবে পানির পাত্রগুলো। আমি অনুরোধ করছি, আপনারা যাঁরা পারবেন স্থানীয় কুমোর থেকে মাটির পাত্র বানিয়ে পানিসহ বাড়ির বাইরে রাখুন। প্রতিদিন পানি দিয়ে এই মাটির পাত্রগুলো পূর্ণ করে দিন।

অভিনেতার এই কাজকে ভক্তরাও সমর্থন করছেন। মন্তব্যের ঘরে তাঁর এই কাজকে উৎসাহ দিতে তাঁর প্রশংসা করছেন অনেকেই। সম্প্রতি জ্যাকুলিন অমৃতসরে তাঁর পরবর্তী ছবি ‘ফতেহ’-এর শুটিং শেষ করেছেন। বৈভব মিশ্র পরিচালিত সাইবার ক্রাইমভিত্তিক এই সিনেমায় সোনু সুদের বিপরীতে অভিনয় করছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

মুন্সীগঞ্জে কালবৈশাখি ঝড়ে গাছ উপড়ে পড়লো অটোরিকশার উপর

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App