×

বিনোদন

সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এনটিআর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৩:৪০ পিএম

সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এনটিআর

ছবি: সংগৃহীত

সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এনটিআর

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা দক্ষিণের জুনিয়র এনটিআর এবার নতুন অধ্যায়ে নাম লেখাচ্ছেন। সঞ্চালক হিসেবে নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেতা। একটি টক শো সঞ্চালনা করার মাধ্যমে ওটিটি জগতেও পা রাখতে চলেছেন এনটিআর।

প্রতিবেদন অনুযায়ী, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ইটিভি তাদের ওটিটি প্ল্যাটফর্মে একটি টক শো হোস্ট করার প্রস্তাব নিয়ে জুনিয়র এনটিআরের সাথে যোগাযোগ করেছে। চ্যানেলটি আশা করছে এনটিআরের ব্যাপক জনপ্রিয়তা প্ল্যাটফর্মটির মান ও আবেদনকে আরো বাড়িয়ে তুলবে।

ওটিটিতে প্রথমবারের মতো এলেও অতীতে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছেন জুনিয়র এনটিআর। ‘বিগ বস তেলুগু’র প্রথম সিজন দিয়ে তার টেলিভিশনে আত্মপ্রকাশ অভিনেতা, যা প্রচুর প্রশংসা পেয়েছিল এবং সাফল্য অর্জন করেছিল। যদিও তিনি অনুষ্ঠানটির সঞ্চালনা চালিয়ে যেতে পারেননি।

২০২১ সালে অত্যন্ত প্রশংসিত এভারু মেলো কোটেশ্বরুলু নিয়ে টেলিভিশনে সফলভাবে ফিরে আসেন এই অভিনেতা। ইটিভির মালিক রামোজি রাও জুনিয়র এনটিআরের প্রথম চলচ্চিত্র ‘নিন্নু চুদালানি’ প্রযোজনা করেছিলেন। তাদের দীর্ঘদিনের সম্পর্কের খাতিরেই প্রযোজক এনটিআরের প্রতি আস্থা রাখছেন বলে জানা গেছে।

জুনিয়র এনটিআরেরও এই প্রস্তাবটি গ্রহণ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত অভিনেতা বা চ্যানেল কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি। সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র নিয়ে ব্যস্ত রয়েছেন দক্ষিণের এই তারকা। সিনেমাটির শুটিং শুরু করেছেন এনটিআর। এটি পরিচালনা করছেন কোরাতলা শিবা। তীব্র গুঞ্জন রয়েছে, এরপর অভিনেতাকে অয়ন মুখার্জির ‘ওয়ার ২’ সিনেমায় হৃতিক রোশনের বিপরীতে দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App