×

বিনোদন

‘হেমলাট-দ্য প্রিন্স অব গরানহাটা’ সিনেমায় মিথিলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ০৬:২৫ পিএম

‘হেমলাট-দ্য প্রিন্স অব গরানহাটা’ সিনেমায় মিথিলা
‘হেমলাট-দ্য প্রিন্স অব গরানহাটা’ সিনেমায় মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা। ফাইল ছবি

পশ্চিমবঙ্গের অভিনেতা ব্রাত্য বসুর লেখা ও নির্দেশিত মঞ্চ নাটক ‘হেমলাট- দ্য প্রিন্স অব গরানহাটা’। নাটকটি অবলম্বনে এবার নির্মিত হতে যাচ্ছে সিনেমা। এটি নির্মাণ করবেন নির্মাতা রাজর্ষি দে।

জানা গিয়েছে, এই সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এর আগে শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অনুপ্রেরণায় এই নির্মাতা নির্মাণ করেছেন ‘মায়া’। সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর অন্যতম মূল চরিত্রেও আছেন মিথিলা।

‘হেমলাট- দ্য প্রিন্স অব গরানহাটা’ বিষয়ে ব্রাত্য বসু এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানান ‘বাংলায় তো এর আগেও নাটক থেকে সিনেমা হয়েছে এটা নতুন কিছু নয়। বরং আমার নাটক থেকে যদি সিনেমা হয় আমার তো ভালো লাগবে। আমার কাছে সৃজিত রাজর্ষি দুজনেই প্রস্তাব নিয়ে এসেছিল। ওরা আমার ভীষণই স্নেহের। আমি আনন্দের সঙ্গে সম্মতি দিয়েছি ওদের।

‘হেমলাট’-এ মিথিলা ছাড়াও অভিনয় করার কথা রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী। এদিকে, ঢাকা ও কলকাতায় মিথিলা অভিনীত ছয়টি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে- ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’, ‘কাজলরেখা’, ‘জলে জ্বলে তারা’, ‘মায়া’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App