×

বিনোদন

এবার ঘাড় ধাক্কা নিয়ে মুখ খোলেন বুবলী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৭:০৫ পিএম

গতকাল শাকিব খান জানিয়েছিলেন, বুবলীকে একবার তার বাসা থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। আজ সোমবার (১৫ মে) বিষয়টি নিয়ে মুখ খোলেন শবনম বুবলী।

তিনি জানান, প্রশ্নই ওঠে না এ ধরনের ব্যবহার। আমার নিজেরো তো আত্মসম্মানবোধ আছে, জোর করে কেন যাব? আমি কখনো জোর করে তার বাসায় যাইনি, আমি ওই ধরনের মানুষই নই। শেহজাদকে নিয়ে আমি তার ইচ্ছাতেই ওই বাসায় যেতাম। আর শেহজাদকে কখনো একা ন্যানিকে দিয়ে পাঠাইনি। ওখানে সব সময় আমিই নিয়ে যাই, ন্যানি সঙ্গে থাকে।

বুবলী আরো বলেন, উনি (সাকিব) বললেন, তার বাসায় নাকি কী সিনক্রিয়েট করে আমাকে বের করে দিয়েছে। আমার সঙ্গে কে নাকি খারাপ ব্যবহারো করেছে? এটার তো প্রশ্নই ওঠে না, চাইলে আপনারা তার ওখানে সিসি ক্যামেরা চেক করেন। তিনি তো দূরের কথা, তার সামনে কেউ আমার সঙ্গে বাজে সিনক্রিয়েট করার সাহস নেই। ওরকম হলে তিনি নিজেই তাদের বকা দিতেন।

প্রসঙ্গ, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম শেহজাদ খান বীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App