×

বিনোদন

শ্যুটিংয়ের আগে যে চুক্তি করতে হয়েছিলো মাধুরীকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৩, ০৫:১২ পিএম

শ্যুটিংয়ের আগে যে চুক্তি করতে হয়েছিলো মাধুরীকে

ছবি: সংগৃহীত

শ্যুটিংয়ের আগে যে চুক্তি করতে হয়েছিলো মাধুরীকে

বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম মাধুরী দীক্ষিত। ৯০ এর দশকে একের পর এক হিট ছবি দিয়েছিলেন। যার মধ্যে ‘দিল’, ‘বেটা’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘খলনায়ক’, ‘দিল তো পাগল হ্যায়’ সহ রয়েছে একধিক ছবি। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া খলনায়ক সিনেমা ছিল ওই বছরের সবচেয়ে হিট।

অথচ ‘খলনায়ক’ ছবিতে অভিনয় করার সময় বেশ কিছু শর্ত মেনে কাজ করতে হয়েছিল মাধুরীকে।এমনকি চুক্তিপত্রও সই করতে হয়েছিল তাকে। জানা যায়, ছবির শ্যুটিং চলাকালীন বিয়ে করা যাবে না, অন্তঃসত্ত্বা হওয়াও যাবে না। ছবির শ্যুটিং চলাকীলন প্রথম কোনো প্রযোজক এমন চুক্তিপত্রে সই করিয়েছিলেন নায়িকাকে। আর কারণটা ছিল সঞ্জয় দত্ত।

সজন, থানেদার ও খলনায়কসহ একাধিক ছবিতে মাধুরীর সঙ্গে কাজ করার সময় তার প্রেমে হাবুডুবু খেয়েছেন সঞ্জয়। গুঞ্জন ছিল যেকোনো সময় মাধুরীকে বিয়ে করতে পারেন সঞ্জয়। আর সে কারণেই নাকি মাধুরীকে দিয়ে এমন চুক্তিপত্রে সই করিয়েছিলেন খলনায়ক নির্মাতারা। বক্স অফিসে অবশ্য ছবিটি সুপারহিট হয়।

এদিকে সঞ্জয় দত্ত যখন মাধুরীর প্রেমে মশগুল, তখন তিনি তার প্রথম স্ত্রী রিচা শর্মার সঙ্গে বিবাহিত। রিচা ছিলেন অসুস্থ, মস্তিষ্কে টিউমারের অস্ত্রোপচারের কারণে তিনি নিউইয়র্কে ছিলেন। তারই মাঝে মাধুরীর কাছাকাছি এসেছিলেন সঞ্জয়। এদিকে ১৯৯৩ সালে অস্ত্র আইনে গ্রেপ্তার হন। এ ঘটনায় মাধুরী আর সঞ্জয়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। মাধুরীর এমন ব্যবহারে সঞ্জয় দত্ত আঘাত পেয়েছিলেন বলেও শোনা গিয়েছিল। এত কিছুর পরেও সঞ্জয় দত্ত বা মাধুরী দীক্ষিত কোনোদিনই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App