×

বিনোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘আদিম’ টিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১০:৫১ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘আদিম’ টিম

আদিম টিম। ছবি: ভোরের কাগজ

আজ ১৮ই মে ‘আদিম’ টিম তাদের প্রচারণার অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগে আসেন। ‘আদিম’র প্রচারণা সহযোগী খিড়কি ফিল্মসের আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা যুবরাজ শামীম, চিত্রগ্রাহক আমির হামযাসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে নির্মাতা চলচ্চিত্রটির নির্মাণ প্রক্রিয়া ও তার চলচ্চিত্রযাত্রা নিয়ে শিক্ষার্থীদেরকে জানান। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরাও ‘আদিম’ নিয়ে তাদের কৌতুহলের জানান দেন। অনুষ্ঠান শেষে নির্মাতা যুবরাজ শামীম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চলচ্চিত্রের লিফলেট বিতরণ করেন।

গণ অর্থায়নে নির্মিত চলচ্চিত্রটি টঙ্গী রেলস্টেশনের পাশের ব্যাংকের মাঠ বস্তির মানুষের গল্প অবলম্বনে। মস্কো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জয় ছাড়াও বিশ্বের স্বনামধন্য বেশকিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘আদিম’। আগামী ২৬ মে বাংলাদেশে প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App