×

বিনোদন

ফোর্ডকে সম্মান জানাল কান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৩, ০৫:৫২ পিএম

ফোর্ডকে সম্মান জানাল কান
ফোর্ডকে সম্মান জানাল কান

‘ইন্ডিয়ানা জোন্স’ সিরিজের পঞ্চম ও শেষ সিনেমা ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেসটিনি’র প্রিমিয়ারে এর মূল চালিকাশক্তি হ্যারিসন ফোর্ডকে সম্মাননা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের মঞ্চে ফোর্ড যখন ‘পাম দো’অর’ গ্রহণ করেন, তখন করতালিতে মুখর হয়ে ওঠে গোটা থিয়েটার হল।

ফোর্ড বলেন, ’আমি অত্যন্ত আপ্লুত। মানুষ বলে যে মৃত্যুর আগে নাকি চোখের সামনে জীবনের নানা ঘটনার দৃশ্য ফুটে ওঠে, আমিও আমার জীবনকে এখন তেমনভাবে দেখতে পাচ্ছি, যে জীবনের বেশিরভাগ সময় ফোর্ড হয়ে নয়, কাটিয়েছি জোন্স হয়ে।”

হলিউডের এই অভিনেতা পুরস্কার হাতে মঞ্চে ডেকে নেন তার স্ত্রী অভিনেত্রী ক্যালিস্টা ফ্লকহার্টকে। স্ত্রীর উদ্দেশে বলেন, “তিনি আমার আবেগ ও স্বপ্নকে সমর্থন করেছেন, তার প্রতি শুধুই কৃতজ্ঞতা।”

‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’র অভিনেতা ফোবি ওয়ালার ব্রিজ, ম্যাডস মিকেলসেন এবং পরিচালক জেমস ম্যানগোল্ডকে ৮১ বছর বয়সী ফোর্ড ভালোবাসা জানিয়ে বলেন, তারা আমার জীবনকে অর্থবহ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App