×

বিনোদন

আজমত উল্লার জন্য ভোট চাইলেন ফেরদৌস-নিপুণরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৯:৩০ এএম

আজমত উল্লার জন্য ভোট চাইলেন ফেরদৌস-নিপুণরা

ছবি: ভোরের কাগজ

আজমত উল্লার জন্য ভোট চাইলেন ফেরদৌস-নিপুণরা

ছবি: সংগৃহীত

আর মাত্র তিন দিন পরই গাজীপুর সিটি নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুরে সর্বদলীয় প্রচারণা এখন তুঙ্গে। দিনরাত ভোট চেয়ে প্রার্থীরা ছুটে চলেছেন ভোটারদের কাছে। এবার প্রচারণায় দেখা গেল আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লার পক্ষে এক ঝাঁক চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রীকে।

রবিবার বিকাল সাড়ে ৩টা থেকে আ.লীগ মেয়র প্রার্থী আজমত উল্লার পক্ষে প্রচারণায় অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস ও সাইমন। এছাড়া ছিলেন চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি, সোহানা সাবা, জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান। তারা টঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন।

পরে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ি এলাকায় খোলা গাড়িতে করে আজমত উল্লার পক্ষে প্রচারণা চালান চলচ্চিত্র তারকারা।

এ সময় ভোটারদের উদ্দেশে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আজমত উল্লা খান একজন ভালো মানুষ। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৫ তারিখ অনুষ্ঠেয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিন।

চিত্রনায়িকা নিপুণ বলেন, আপনারা সবাই যেভাবে আমাকে এবং কাঞ্চন ভাইকে ভোটের মাধ্যমে সহযোগিতা করেছেন; তেমনিভাবে নৌকা এবং আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’।

এদিকে, চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি গত কয়েকদিন ধরেই গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় আজমত উল্লার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App