×

বিনোদন

প্রেক্ষাগৃহে চলছে ‘আদিম’ ও ‘মা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১১:৩২ এএম

প্রেক্ষাগৃহে চলছে ‘আদিম’ ও ‘মা’

ছবি: সংগৃহীত

প্রেক্ষাগৃহে চলছে ‘আদিম’ ও ‘মা’

শুক্রবার একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পেল নতুন দুই সিনেমা। এর একটি অরণ্য আনোয়ার নির্মিত ‘মা’, অন্যটি যুবরাজ শামীমের ‘আদিম’। দুই নির্মাতার প্রথম সিনেমা এগুলো।

‘মা’ মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (মিরপুর) ও ব্লকবাস্টার সিনেমাসে (যমুনা ফিউচার পার্ক)। আর ‘আদিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও সিনেস্কোপে (নারায়ণগঞ্জ)। ৭৬তম কান উৎসবের ‘মার্শে দ্যু ফিল্ম’ (বাণিজ্যিক শাখা) বিভাগে ‘মা’ সিনেমার প্রিমিয়ার হয়েছে।

অন্যদিকে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ ও ‘নেটপ্যাক সম্মাননা’ পেয়েছে ‘আদিম’। এরপর বেশ কয়েকটি উৎসবে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি। ‘মা’ সিনেমার গল্প মুক্তিযুদ্ধের সময়ের। এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি।

‘আদিম’র গল্প আবর্তিত হয়েছে বস্তিকে ঘিরে। এতে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। নির্মাতার নিজস্ব প্রতিষ্ঠান ‘রসায়ন’র ব্যানারে গণঅর্থায়নে নির্মিত হয়েছে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App