×

বিনোদন

নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১২:১৯ পিএম

নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম
নায়ক ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

এবার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম সংসদ সদস্য পদে লড়তে প্রস্তুতি নিচ্ছেন।

তবে বগুড়া নয়; নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে চান তিনি।

আজ (সোমবার) বিকেলে নির্বাচন কমিশন থেকে ফরম নেয়ারও কথা রয়েছে তার।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

তবে বগুড়ার বিষয়টিও মাথায় রয়েছে তার। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন হিরো আলম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তান সরকারকে গাভাস্কার-কপিলদের চিঠি

ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাকিস্তান সরকারকে গাভাস্কার-কপিলদের চিঠি

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলায় যে চারজনের যাবজ্জীবন

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

নুসরাত হত্যা মামলা খালাস পেলেন যে ১০ আসামি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App