×

বিনোদন

বিয়ের আগে সন্তানের বাবার নাম প্রকাশ করলেন ইলিয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ১২:১৫ পিএম

বিয়ের আগে সন্তানের বাবার নাম প্রকাশ করলেন ইলিয়ানা

ফাইল ছবি

অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ মা হতে যাচ্ছেন এ খবর অনেকেরই জানা। সন্তানের বাবা কে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন ছিল। তবে এ বিষয়ে মুখ বন্ধ রাখাই পছন্দ করেছেন অভিনেত্রী।

কিন্তু সোশ্যাল মিডিয়ার একাংশ পাশে দাঁড়িয়েছে ইলিয়ানার। অনেকেই অভিনেত্রীর হয়ে মুখ খুলেছেন, কেন সন্তানের বাবাকে চিনতে উৎসাহী নেটপাড়া। কেন বাবার পরিচয় থাকতেই হবে সন্তানের? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি প্রেমিকের সঙ্গে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ইলিয়ানা লেখেন, গর্ভবতী হওয়াটা খুব সুন্দর একটা আশীর্বাদ। আমি ভাবিনি যে আমি এমন অভিজ্ঞতা অর্জন করতে পারব তাই এ যাত্রায় নিজেকে অসম্ভব সৌভাগ্যবতী মনে হচ্ছে। তোমার ভেতরে বেড়ে ওঠা একটা জীবন অনুভব করা কতটা সুন্দর, তা বর্ণনা করাও সম্ভব না। বেশিরভাগ দিনই আমি আমার বাম্পের দিকে তাকিয়ে থাকি আর বলি আমি শিগগিরই তোমাকে দেখতে পাব আর তারপর এমন কিছু দিন আসবে, যে দিনগুলো খুবই কঠিন হয়ে যায়। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। বিষয়গুলো শুধুই হতাশাজনক মনে হচ্ছে।

অভিনেত্রী আরও বলেন, ‘এই ভাবনা থেকেই চোখে জল আসে, তারপর অপরাধবোধ। আমার মাথার ভেতর যে কণ্ঠস্বর শুনতে পাই তা আমার কাছে হতাশাজনক। কিন্তু আমার কৃতজ্ঞ হওয়া উচিত, এত তুচ্ছ ব্যাপার নিয়ে কান্নাকাটি করা উচিত নয়। আমার আরও শক্তিশালী হওয়া উচিত। যদি আমি যথেষ্ট শক্তিশালী না হই তাহলে আমি কেমন মা হব! আমি জানি না আমি কী ধরনের মা হব! আমি সত্যিই জানি না। আমি শুধু এটুকুই জানি যে আমি এই ছোট্ট মানুষটাকে খুব ভালোবাসি, আমি হয়তো ভেঙে পড়তে পারি তবে এখনকার জন্য আমার মনে হয় এইটুকুই যথেষ্ট’।

প্রেমিক সম্পর্কে ইলিয়ানা বলেন, ‘আর যে-সব দিন আমি ভুলে যাই যে আমার নিজের প্রতি আমার সদয় হওয়া উচিত, সেদিন সুন্দর মানুষটা আমার সহযোগী হয়ে ওঠে। যখন আমি ভেঙে পড়ি তখন সে আমাকে ধরে রাখে আর চোখের জল মুছে দেয়। আমাকে হাসাতে জোকস শোনায়। কখনো শুধু জড়িয়ে ধরে যখন সে জানে যে সেই মুহূর্তে আমার ঠিক এটাই দরকার। সবকিছু তখন আর কঠিন বলে মনে হয় না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App