×

বিনোদন

চতুর্থবারের মতো বাবা হলেন প্রভুদেবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০৩:৪০ পিএম

চতুর্থবারের মতো বাবা হলেন প্রভুদেবা
চতুর্থবারের মতো বাবা হলেন প্রভুদেবা

বলিউডের স্বনামধন্য কোরিওগ্রাফার, অভিনেতা,পরিচালক প্রভুদেবা চতুর্থবারের মতো বাবা হয়েছেন। তার দ্বিতীয় স্ত্রী হিমানি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রভুদেবা।

কন্যাসন্তানের বাবা হওয়ার খবর জানিয়ে প্রভুদেবা বলেন, ‘এই বয়সে (৫০) আমি আবার বাবা হয়েছি। বিষয়টি খুবই ভালো লাগছে, মনে হচ্ছে সবকিছু পূর্ণতা পেল।’ হীরামণি সিংকে ২০২০ সালে বিয়ে করেন প্রভুদেবা।

ভারতীয় সংবাদমাধ্যমকে প্রভুদেবা আরও জানান, এটিই তাদের পরিবারে প্রথম কন্যাসন্তান, তাই আনন্দটা আরও বেশি। অভিনেতা জানিয়েছেন, বাবা হওয়ার পর তিনি এখন কাজ কমিয়ে পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে চান। জীবনের এই নতুন পর্যায় উপভোগ করতে চান।

অন্যদিকে এ নিয়ে চতুর্থবার বাবা হলেন প্রভুদেবা। প্রথম পক্ষের স্ত্রী রামলতা এবং প্রভুদেবার তিনটি পুত্রসন্তান ছিল। সবচেয়ে বড় ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মারা যান ২০০৮ সালে। বাকি দুই ছেলে থাকে তার প্রথম স্ত্রি রামলতার সঙ্গে।

প্রভুদেবা বলেন, ‘মনে হয়, আমি অনেক বেশি কাজ করে ফেলেছি। কেবল ছুটে চলেছি। এবার আমি থামব। এখন কেবল পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাই।’

ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা জানিয়েছে, প্রভুদেবার বর্তমান স্ত্রী হীরামণি সিং পেশায় ফিজিওথেরাপিস্ট। ২০২০ সালে কোভিড মহামারির সময় তাঁরা বিয়ে করেন। জানা গেছে, পিঠ ব্যথায় ভোগা প্রভুদেবা চিকিৎসার জন্য গিয়েছিলেন হীরামণি সিংয়ের হাসপাতালে। সেখান থেকেই তাঁদের সম্পর্ক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App