×

বিনোদন

ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন করণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৩, ০২:৩৮ পিএম

ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন করণ
ব্রিটিশ পার্লামেন্ট থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন করণ

বিনোদন জগতে দারুণ অবদান রাখায় বলিউড পরিচালক করণ জোহরকে বিশেষ সম্মাননা জানাতে যাচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট।

মঙ্গলবার (২০ জুন) ব্রিটিশ পার্লামেন্টে লর্ডস ও সংসদ সদস্যদের উপস্থিতিতে তাকে এ বিশেষ সম্মাননা দেওয়া হবেন।

এই বিশেষ অনুষ্ঠান হবে ওয়েস্ট মিনস্টারের প্রাসাদে। যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডসের মিলনস্থল। যুক্তরাজ্যের সঙ্গে করণের সম্পর্ক বরাবরই মধুর। তার একাধিক প্রযোজনা যেমন ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সে দেশে শ্যুটিং হয়েছে। ২০১২-য় তিনি ব্রিটেনের শুভেচ্ছা দূত নিযুক্ত হন। সেই দেশ ঘুরে দেখার প্রচারাভিযানের মুখ ছিলেন তিনি।

এ বছর করণের বিনোদন দুনিয়ায় ২৫ বছর। তার প্রযোজনায় একের পর এক সুপারহিট ছবি দর্শক উপহার পেয়েছেন। তালিকায় ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান : শিবা’, ‘সূর্যবংশী’, ‘বাহুবলী’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘কভি আলবিদা না কেহনা’।

২৫ বছর উদযাপন করতে তার আগামী প্রযোজনা ‘রকি ঔর রানি কি প্রেম কাহানী’। এটিও যুক্তরাজ্যসহ সারা বিশ্বে মুক্তি পাবে ২৮ জুলাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App