×

বিনোদন

তারিখ বদলে আসছেন কৃতী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৭:৪৪ পিএম

তারিখ বদলে আসছেন কৃতী

কৃতী শ্যানন

তারিখ বদলে আসছেন কৃতী

তারিখ বদলে আসছেন কৃতী

তারিখ বদলে আসছেন কৃতী
তারিখ বদলে আসছেন কৃতী

কৃতী শ্যানন

বলিউডে এবার দেখা যাবে নতুন জুটি। শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করবেন কৃতী শ্যানন। ছবির ঘোষণা হয়েছিল আগেই। তবে নাম এখনো নিশ্চিত হয়নি। এবার মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হলো নির্মাতাদের তরফে।

গতকাল সোমবার মুক্তির তারিখ ঘোষণা করা হলো শাহিদ কাপুর ও কৃতী শ্যানন অভিনীত ছবির। ইনস্টাগ্রামে পোস্ট করা হয় এদিন ‘ম্যাডক ফিল্মস’-এর পক্ষ থেকে। ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘ক্যালেন্ডারের তারিখ মার্ক করে রাখুন এই অসম্ভব প্রেম কাহিনী প্রকাশ্যে আসার জন্য, ৭ ডিসেম্বর ২০২৩! জিও স্টুডিওজ ও দীনেশ ভিজন নিবেদিত, প্রথমবার একসঙ্গে শাহিদ কাপুর ও কৃতী শ্যানন অভিনীত।’

ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ্। অমিত যোশী ও আরাধনা শাহ পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ৭ ডিসেম্বর ২০২৩। শাহিদ ও কৃতী ছাড়া এই ছবিতে অভিনয় করবেন কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র ও ডিম্পল কপাডিয়া। এর আগে এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের অক্টোবর মাসে। ছবির ঘোষণা পোস্টারে দেখা গিয়েছিল সমুদ্রের ধারে, সূর্যাস্তের আভা মেখে একে অপরে মজেছেন শাহিদ-কৃতি। ছবির নাম নেই, কেবল পোস্টারে লেখা, ‘একটা অসম্ভব প্রেমের গল্প’, শাহিদ কাপুর ও কৃতি শ্যানন।

সম্প্রতি মুক্তি পেয়েছে শাহিদ কাপুরের অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি ‘ব্লাডি ড্যাডি’। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। অন্যদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কৃতী শ্যাননের ‘আদিপুরুষ’। প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন তিনি এই ছবিতে। এরপর তাকে দেখা যাবে ‘গণপথ : পার্ট ১’, টাইগার শ্রফের বিপরীতে ও কারিনা কাপুর, টাবু সঙ্গে ‘দ্য ক্রু’ ছবিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App