×

বিনোদন

ভোগ ম্যাগাজিনে রেখা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম

ভোগ ম্যাগাজিনে রেখা
ভোগ ম্যাগাজিনে রেখা
৬৮ বছর বয়সে এসে প্রথমবার ভোগ ম্যাগাজিনের কভার গার্ল হলেন রেখা। তার দেখা মিলল ভোগ অ্যারাবিয়ার কভারে। ২০১৪ সালের পর থেকে তাকে আর সেই অর্থে পর্দায় দেখা যায়নি। তারপর এভাবে সোজাসুজি এই জনপ্রিয় ম্যাগাজিনের কভার পেজে এই রূপে ধরা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। একটি ছবিতে মাথায় জরির কাজ ভর্তি টুপিসহ সোনালি জরি এবং ছোট পাথরের কাজ করা পোশাক পরে থাকতে দেখা যায় রেখাকে। উইংগড লাইনার, মেরুন লিপস্টিকের সঙ্গে খোঁপা এবং জড়োয়ার গয়নায় নজর কাড়লেন তিনি। আরেকটি ছবিতে তাকে ইজিপশিয়ান রানীর বেশে দেখা যায়। মাথায় ময়ূরের পেখমের মতো মুকুট, কানে পেল্লাই সাইজের একটি দুল। পরনে রয়েছে মুকুটের সঙ্গে ম্যাচ করা সোনালি পোশাক যেখানে নীল এবং সোনালি জরির কাজ করা কলার এবং হাতা দেখা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App