×

বিনোদন

প্রেমিককে নিয়ে প্রকাশ্যে সামিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম

প্রেমিককে নিয়ে প্রকাশ্যে সামিরা
প্রেমিককে নিয়ে প্রকাশ্যে সামিরা
চলতি প্রজন্মের টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এবারের ঈদেও বেশ কিছু নাটকে তিনি অভিনয় করেছেন। ২০১৪ সালে তিনি পা রাখেন শোবিজ অঙ্গনে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয় এ তারকা। ছোট পর্দায় নিজেকে বেশ ভালোভাবেই মেলে ধরেছেন মাহি। পিছিয়ে নেই ব্যক্তিগত জীবনেও। প্রেমের সম্পর্কে রয়েছেন এমন ইঙ্গিত আগেও দিয়েছেন। তবে এবার প্রকাশ্যে আনলেন প্রেমিককে। সম্প্রতি মাহি তার সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেছেন। অপর একটি ভিডিওতে দেখা যায়, মাহি একটি গাড়িতে বসে রয়েছেন। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। ধীরে ধীরে রোমান্টিক ভঙ্গিতে ওই তরুণের হাতে হাত রেখে মুঠোবন্দি করেন। তরুণ তখন গাড়ি চালাচ্ছিলেন। মাহির এই ছবিতে অভিনন্দন জানিয়েছেন শোবিজের অনেকেই। জানা গেছে, মাহির প্রেমিকের নাম শাফি নাবিল। বেশ লম্বা সময় ধরেই চলছে তাদের সম্পর্ক। মাহি বলেন, আমাদের সম্পর্ক অনেক দিনের। তবে এতদিন চাইনি বিষয়টি সবাই জানুক। এখন মনে হলো বিষয়টি প্রকাশ করা দরকার। শাফি ঢাকারই ছেলে। বিয়ে বিষয়ে মাহি বলেন, এখনই বিয়ে করছি না। তবে করলে সবাইকে জানিয়েই করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App