×

বিনোদন

জনপ্রিয় ডিজনি তারকা কোকো লি আর নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩, ০২:৩০ পিএম

জনপ্রিয় ডিজনি তারকা কোকো লি আর নেই

পপ গায়িকা কোকো লি

জনপ্রিয় ডিজনি তারকা কোকো লি আর নেই

জনপ্রিয় ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি মৃত্যুবরণ করেছেন। হংকংয়ে জন্মগ্রহণকারী ৪৮ বছর বয়সী এ গায়িকা স্থানীয় সময় বুধবার মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে এক পোস্টে তার বোন এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

লির বোন ক্যারল ও ন্যান্সি জানান, তিনি ‘কয়েক বছর’ ধরে বিষণ্নতায় ভুগছিলেন। রবিবার আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু কোমা থেকে আর ফেরানো যায়নি। বুধবার তিনি মারা যান।

ওয়েস্টার্ন হিপহপের সঙ্গে তার আরএন্ডবি মিউজিক তাকে যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তুলেছিল।

লি’র জন্মগ্রহণ হংকংয়ে, শৈশবে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বেড়ে ওঠেন সান ফ্রান্সিসকোতে। মাধ্যমিক পড়াশোনার পর তিনি ছুটিতে তার জন্ম শহরে ফিরে যান।

যেখানে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। তিনি প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার জিতেছিলেন। এর মধ্য দিয়ে তার পপ ক্যারিয়ারের পথচলা শুরু হয়। ১৯৯৪ সালে দুটি ম্যান্ডারিন অ্যালবামের মাধ্যমে লি ম্যান্ডোপপ সংগীতে প্রবেশ করেন। পরের বছরের মধ্যে তিনি একটি ইংরেজি ভাষার অ্যালবাম বের করেন। পাশাপাশি তৃতীয় ম্যান্ডারিন অ্যালবামও প্রকাশ করেন।

তিনি মুলান থিম সং ‘রিফ্লেকশন’ ম্যান্ডারিন ভাষায়ও গেয়েছেন। তার গান ‘বিফোর আই ফল ইন লাভ’ ১৯৯৯ সালে হলিউড ফিল্ম রানঅ্যাওয়ে ব্রাইড এ যখন গাওয়া হয় যেখানে কণ্ঠ মেলান বিখ্যাত অভিনয় শিল্পী জুলিয়া রবার্টস ও রিচার্ড গেরে।১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ায় মাইকেল জ্যাকসন অ্যান্ড ফ্রেন্ডস বেনিফিট কনসার্টে তিনি পারফর্ম করেন। তিনি টিভি ট্যালেন্ট শো ‘চাইনিজ আইডল’ অনুষ্ঠানের বিচারকও ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App