×

বিনোদন

গোপন কথা জানালেন বিদ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১০:১১ এএম

গোপন কথা জানালেন বিদ্যা

ছবি: আনন্দবাজার

গোপন কথা জানালেন বিদ্যা

একের পর এক ফ্লপ সিনেমা উপহার দিয়ে ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক সময় অপয়া নায়িকা হিসেবে বেশ পরিচিতি অর্জন করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। সেসময় অভিনয় ছেড়ে দেবেন বলেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।

অথচ আকস্মিক ক্যারিয়ারে নতুন পথের দিশা পেয়ে নিজেকে প্রমাণ করে ফিরে আসেন বিদ্যা। বলিউড থেকে ডাক আসে এই অভিনেত্রীর।

‘পরিণীতা’ হয়ে নজর কাড়লেন সবার। তারপর ‘ডার্টি পিকচার’, ‘কাহানি’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে হইচই ফেলে বিদ্যা। এরপর শুধুই সাফল্য। এবার মুক্তি পেতে চলেছে তার নতুন সিনেমা ‘নিয়ত’। যেখানে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে। সিনেমাটির প্রচারেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বিদ্যা।

সংবাদ মাধ্যমের সামনে নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন বিদ্যা। তবে এবার প্রযোজক সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে সোজাসাপ্টা বললেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানালেন, প্রেম থেকে বিশ্বাস প্রায় উঠে গিয়েছিল। ঠিক এই সময়ই আলাপ হয় সিদ্ধার্থর সঙ্গে। প্রথম দর্শনেই ভালো লেগেছিল সিদ্ধার্থকে। তবে বিয়ে করার কথা মাথায় আসেনি। পরে অবশ্য এতটাই বন্ধুত্ব ও প্রেম জমে গেল যে বিয়েটা করতেই হল।

‘নিয়ত’র এর আগে ‘ববি জাসুস’ (২০১৪)- সিনেমায় গোয়েন্দা চরিত্রে দেখা গেছে বিদ্যাকে। যদিও তা সেভাবে চলেনি বক্স অফিসে। সুজয় ঘোষের ‘কাহানি’, রিভু দাশগুপ্তের ‘তিন’ সিনেমাতেও বিদ্যা অভিনয় করেছিলেন রহস্যের ঘেরাটোপে।

এদিকে, ‘নিয়ত’-এ বিদ্যার পাশাপাশি দেখা মিলবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App