×

বিনোদন

হলিউডে অচলাবস্থা, ধর্মঘটে অভিনয় শিল্পীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম

হলিউডে অচলাবস্থা, ধর্মঘটে অভিনয় শিল্পীরা

ছবি: এপি

হলিউডে অচলাবস্থা, ধর্মঘটে অভিনয় শিল্পীরা

অবশেষে ভেস্তে গেল শেষ দফা আলোচনা। লেখকদের সঙ্গে ধর্মঘটের ঘোষণা দিয়ে ফের আলোচনায় হলিউডের অভিনয় শিল্পীরা। ৬৩ বছরের মধ্যে এই প্রথমবার ঘটলো এরকম এক ঘটনা। হলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেতা ও লেখকরা একযোগে ধর্মঘট করছেন। খবর এপির।

এর ফলে ধর্মঘটে চলচ্চিত্র ও টেলিভিশনের অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। মেরিল স্ট্রিপ, জেনিফার লরেন্সের মতো এ তালিকাভুক্ত তারকাসহ এক লাখ ৬০ হাজার অভিনয় শিল্পীর প্রতিনিধিত্বকারী সংগঠন দ্য স্ক্রিন অ্যাক্টরস গিল্ড বলেছে, বেতন কমানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কর্মক্ষেত্রে যে হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে তাদের দাবির কোনো মীমাংসা হয়নি। কোনো ঐকমত্য ছাড়াই আলোচনা শেষ হয়েছে।

ইউনিয়নের প্রধান আলোচক ডানকান ক্র্যাবট্রি-আয়ারল্যান্ড বলেছেন, স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের জাতীয় বোর্ড স্টুডিও ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মঘটে যাওয়ার পক্ষে ভোট দিয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে ধর্মঘট শুরু হয়। গ্রিনিচ সময় শুক্রবার সকাল থেকে অভিনয় শিল্পীরা লেখকদের সঙ্গে ধর্মঘটে যোগ দিচ্ছেন। ১৯৬০ সালের পর থেকে এই প্রথমবারের মতো হলিউডে এমন একযোগে ধর্মঘট হচ্ছে। ১৯৮০ সালে অভিনেতাদের ইউনিয়ন ধর্মঘটে গিয়েছিল। এটি তিন মাসের বেশি স্থায়ী হয়েছিল।

টেলিভিশন ও চলচ্চিত্রে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের বিরুদ্ধে ও ভালো বেতনের দাবিতে লেখকেরা ১১ সপ্তাহ ধরে ধর্মঘট করছেন।টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিকগুলো এ বছর দেরিতে শুরু হচ্ছে। ধর্মঘট চললে চলচ্চিত্রগুলোও আটকে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি

রাষ্ট্রপতি নির্বাচন ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সংসদ কক্ষে ঢুকতে পারবেন না অলি

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল

‘পারস্পরিক আস্থা তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর’

‘পারস্পরিক আস্থা তৈরি হলেই প্রধানমন্ত্রীর ভারত সফর’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App