×

বিনোদন

নতুন সিনেমায় আফরান নিশো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৩, ০৩:০০ পিএম

নতুন সিনেমায় আফরান নিশো

ছবি: সংগৃহীত

নতুন সিনেমায় আফরান নিশো

ছোট পর্দায় ব্যাপক জনপ্রিয়তার পর বড় পর্দায়ও বাজিমাত করেছেন অভিনেতা আফরান নিশো। তার অভিনীত প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’-এ সাফল্যের পর এবার নতুন সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা।

পরিচালক আবরার আতহারের সঙ্গে ফের জুটি বেঁধে কাজ করবেন নিশো। এর আগে এই নির্মাতার থ্রিলারধর্মী ‘মাইনকার চিপায়’ নামে একটি ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছিলেন আফরান নিশো।

গ্যাংস্টার ক্রাইম ঘরানার নতুন এই চলচ্চিত্র প্রযোজনা করবে সুড়ঙ্গ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। যদিও সিনেমাটি নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই প্রযোজনা সংস্থা। তারা জানিয়েছে, পরিকল্পনা চলছে, সব ঠিক হলেই জানাবে।

তবে সূত্রের খবর, কিছুদিনের মধ্যেই আফরান নিশো নির্মাতা আশফাক নিপুনের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। এরপরই শুরু করবেন সিনেমাটির শুটিং।

যদিও নতুন সিনেমায় কাজ প্রসঙ্গে আফরান নিশোও এখন পর্যন্ত মুখ খোলেননি। কথাবার্তা চূড়ান্ত হলেই হয়তো সিনেমার নাম ঘোষণা দিবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

রাজধানীতে বন্দুক হামলায় যুবদলকর্মী নিহত, আহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App