×

বিনোদন

বিভেদ ভুলে আরো কাছে শাকিব-অপু!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৩, ০৬:৩২ পিএম

বিভেদ ভুলে আরো কাছে শাকিব-অপু!

ছবি: সংগৃহীত

বিভেদ ভুলে আরো কাছে শাকিব-অপু!

কিছুদিন আগে শাকিব ও অপু সম্পর্কে যে গুঞ্জন শোনা যাচ্ছিলো, সেই গুঞ্জনকে আরো একটু উসকে দিয়েছেন এই তারকা জুটি। যুক্তরাষ্ট্রে ঘোরাঘুরির একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওই বলে দিচ্ছে, বিভেদ ভুলে আরো কাছে আসছেন শাকিব খান ও অপু বিশ্বাস। এসময় নিউইয়র্কের রাস্তায় তাদের সঙ্গে ছিলো একমাত্র ছেলে আব্রাম খান জয়।

এরই মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ম্যাকডোনাল্ড’স রেস্তোরাঁ থেকে জয়ের হাত ধরে বের হচ্ছেন শাকিব খান। পাশেই হেঁটে আসছেন অপু বিশ্বাস। এরপর তারা একটি গাড়িতে ওঠেন।এর আগে, শাকিব খান যুক্তরাষ্ট্রে যাওয়ার পর গত বুধবার (১২ জুলাই) রাতে ছেলেকে নিয়ে অপুও উড়াল দেন সেখানে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গেছেন অপু।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে গাঁটছড়া বাঁধেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৭ সালের ১০ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। ওই দিন সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু। এরপর ২০১৮ সালের ১২ মার্চ বিবাহবিচ্ছেদের মাধ্যমে দাম্পত্যজীবনের ইতি টানেন সাবেক এই তারকা জুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App