×

বিনোদন

শাহরুখের সততা নিয়ে সন্দিহান কাজল!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৩:৫১ পিএম

শাহরুখের সততা নিয়ে সন্দিহান কাজল!
শাহরুখের সততা নিয়ে সন্দিহান কাজল!
বলিউডে কাজলের বয়স তিন দশকের বেশি। গত ৩০ বছর ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত তিনি। এই দীর্ঘ সময়ে দর্শক ও অনুরাগীদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও কম দেখেননি। বলিউডে কাজলের অন্যতম প্রিয় বন্ধু শাহরুখ খান।পর্দায় তারা অনুরাগীদের প্রিয় রোম্যান্টিক জুটি বটে, তবে বাস্তব জীবনেও একে অপরের ভীষণ ভাল বন্ধু তারা। একে অপরের সাফল্যে আনন্দিত হন, কঠিন সময়ে একে অপরের পাশে থাকেন। কয়েক দশকের বন্ধুত্ব তাদের মধ্যে। তা সত্ত্বেও সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সততা নিয়ে প্রশ্ন তুললেন কাজল। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি ‘পাঠান’। ২০১৮ সালের শেষের দিকে মুক্তি পেয়েছিল ‘জ়িরো’। আনন্দ এল রাই পরিচালিত ওই ছবি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তার পরেই করোনার কোপ, সঙ্গে লকডাউন। চার বছরের বেশি সময় পর্দায় দেখা যায়নি শাহরুখকে। ‘পাঠান’-এর মাধ্যমে সেই অর্থে বড় পর্দায় প্রত্যাবর্তন করলেন বলিউড বাদশা। ছবিতে রাজার মতো ফিরে এসেছেন শাহরুখ। যশরাজ ফিল্মস প্রযোজিত ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখকে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। দেশ ও বিদেশের বক্স অফিস মিলিয়ে প্রায় ১১০০ কোটির টাকার ব্যবসা করেছে ‘পাঠান’, যা হিন্দি ছবির ইতিহাসে নজিরবিহীন। আর ছবির এই পরিসংখ্যান নিয়েই ধন্দে পড়েছেন কাজল। সত্যিই কি ‘পাঠান’ ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে? বন্ধু শাহরুখকে এই প্রশ্নই করতে চান কাজল। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজলকে জিজ্ঞাসা করা হয়, শাহরুখকে কী প্রশ্ন করতে চান তিনি। উত্তরে কাজল বলেন, ‘আমি শাহরুখকে জিজ্ঞাসা করব ‘পাঠান’ আদপে কত টাকার ব্যবসা করেছিল?’ কাজলের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তবে কি সত্যিই ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হয়েছে ‘পাঠান’-এর ব্যবসার অঙ্ক, উঠেছে এই প্রশ্নও। সম্প্রতি বড় পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছেন কাজল। ১৪ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। এতে আইনজীবী নয়নিকা সেনগুপ্তের ভূমিকায় অভিনয় করেছেন কাজল। দম্পতির ভূমিকায় কাজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন টলিপাড়ার যিশু সেনগুপ্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ওমরাহ পালনে সৌদি গিয়ে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না: স্পিকার

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা ব্যর্থ করলো বিজিবি

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৪৭

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App