×

বিনোদন

সৃজিতের জয়াপ্রীতি, যা বললেন শুভশ্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:২০ পিএম

সৃজিতের জয়াপ্রীতি, যা বললেন শুভশ্রী

ফাইল ছবি

সৃজিতের জয়াপ্রীতি, যা বললেন শুভশ্রী

ফাইল ছবি

বৃহস্পতিবার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত পূজার প্রজেক্ট ‘দশম অবতার’ ছবির লোগো প্রকাশ হয়েছে। এতে শুভশ্রী গাঙ্গুলির অভিনয় করার কথা থাকলেও শেষপর্যন্ত পরিচালক জয়া আহসানকেই প্রাধান্য দিয়েছেন। বিষয়টি নিয়ে শুভশ্রীর আফসো নেই। তিনি বলেন, আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিডেন্ট ছিল না। সৃজিতের সিদ্ধান্তকে সম্মান জানাতেই হতো।

এ বিষয়ে সৃজিত মুখোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি উল্লেখ করেন, প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছে জয়া। শিডিউল অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ কয়েক বছরের পারফর্মেন্স। আমরা যদি তার ক্যারিয়ারগ্রাফ দেখি, ‘রবিবার’ হোক বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’ তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। এছাড়া অতীতে সফল কোলাবোরেশনের ইতিহাস আছে- ‘রাজকাহিনি’, ‘এক যে ছিল রাজা’; এসব বিচার করেই জয়াকে বেছে নেয়া। খবর হিন্দুস্তান টাইমসের।

শুভশ্রী প্রসঙ্গে সৃজিত বলেন, শুভশ্রী ছাড়া এই চরিত্রটি আর কেউ করতে পারতো না, তা নয়। শুভশ্রীর সঙ্গে এর আগে একবারও কাজ করা হয়নি আমার। ‘পরিণীতা’ বা ‘ইন্দুবালা’য় অপূর্ব অভিনয় করেছে সে। তাই একসঙ্গে কাজ করতে চেয়েছিলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

অভিনেত্রী বাঁধনের পাশে জামায়াত

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

১০৪ বছর বয়সে কারাগারে, মাথায় ১০ বছরের সাজা

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

মার্শাল আর্টের জনক ওস্তাদ জাহাঙ্গীর আলমের জন্মদিন পালন

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

জুলাই অভ্যুত্থান থেকে গুম-গণহত্যা, ২০২৭-এর পাঠ্যবইয়ে থাকছে নানা বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App