×

বিনোদন

কী লেখা আছে রেখার আত্মজীবনীতে!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১০:৩৮ পিএম

কী লেখা আছে রেখার আত্মজীবনীতে!

রেখা। ফাইল ছবি

কী লেখা আছে রেখার আত্মজীবনীতে!

রেখা। ফাইল ছবি

বলিউড অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন বরাবরই কৌতূহল আর রহস্যে ভরা। অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর প্রেম কিংবা বিয়ের মাত্র সাত মাস পরই স্বামীর আত্মহত্যা; অনেক কিছুতেই রেখার জীবন আলোচনার টেবিল গরম করেছিল।

তবে এবার যে বিষয়টি সামনে এলো, তা যেন সব ছাপিয়ে গেলো। ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে নাকি ‘লিভ-ইন’ সম্পর্কে রয়েছেন অভিনেত্রী! তার জীবনের কিছু অজানা বিষয় নিয়ে লেখা বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে বিষয়টি উঠে এসেছে। এটি লিখেছেন ইয়াসির উসমান।

বইটিতে লেখা রয়েছে, ‘রেখার জন্য ফারজানা উপযুক্ত সঙ্গী। তিনি (ফারজানা) তার উপদেষ্টা, বন্ধু এবং সমর্থক। সহজ কথায়, তাকে ছাড়া রেখা বাঁচতে পারেন না। বিশ্বস্ত সেক্রেটারি ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক রয়েছে বলে দাবি করেন কেউ কেউ। রেখার বেডরুমে কেবল ফারজানার প্রবেশ অধিকার রয়েছে, এমনকি গৃহপরিচারিকাও সেখানে প্রবেশ করতে পারেন না।’

এই বইতে আরও বলা হয়েছে, ‘রেখার জীবনের সব কিছুই নিয়ন্ত্রণ করেন ফারজানা। শক্তিশালী দ্বাররক্ষীর মতো তিনি রেখাকে আগলে রাখেন এবং তার প্রত্যেকটি ফোন কল থেকে শুরু করে জীবনের প্রতি মুহূর্ত সাজিয়ে রাখেন। রেখা সবসময় নিজেকে রহস্য আর গোপনীয়তার চাদরে ঢেকে রাখেন, যেটা ফারজানার সহযোগিতায় সম্ভব হয়।’

১৯৯০ সালে শিল্পপতি মুকেশ আগারওয়ালকে বিয়ে করেছিলেন রেখা। এর মাত্র সাত মাস পরই মুকেশ আত্মহত্যা করেন। লেখক ইয়াসির উসমানের দাবি, মুকেশের আত্মহত্যার পেছনে প্রাথমিক কারণ ছিল রেখা-ফারজানার সম্পর্ক। যদিও মুকেশের সুইসাইড নোটে কাউকে দোষারোপ করা হয়নি।

এদিকে, রেখার জীবন নিয়ে এমন বিস্ফোরক বিষয় সামনে আসায় বলিউডজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া দেননি রেখা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App