×

বিনোদন

তাদের পুরোনো প্রেম কি আবার ফিরছে?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩, ১২:০১ পিএম

তাদের পুরোনো প্রেম কি আবার ফিরছে?
তাদের পুরোনো প্রেম কি আবার ফিরছে?
বলিপাড়ায় টাইগার শ্রফ ও দিশা পাটানির প্রেমের গুঞ্জন নতুন নয়। পর্দার বাইরে বাস্তব জীবনেও তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো। কখনও কফি-ডেট, কখনও আবার লাঞ্চ-ডেট। যদিও কখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি টাইগার ও দিশা। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই বোঝা যেত একে অপরকে বেশ পছন্দ করেন তাঁরা। বছর খানেক আগে দুই অভিনেতার বিচ্ছেদের কানাঘুষো শোনা যায়। এমনকি, এক অনুষ্ঠানে এসে নিজেকে ‘সিঙ্গল’ বলেও ঘোষণা করেন টাইগার। তার বছর খানেক পরে ফের ‘কাছাকাছি’ দুই চর্চিত প্রাক্তন। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগারকে প্রশংসায় ভরালেন দিশা। অভিনয় তো এত দিন করতেনই, এ বার গান গাওয়ার দিকেও ঝুঁকেছেন টাইগার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম গান ‘লভ স্টিরিয়ো আগেইন’। আন্তর্জাতিক শিল্পী এডওয়ার্ড মায়ার সুরে এই গান গেয়েছেন টাইগার। সেই গানের মিউজিও ভিডিও থেকে টাইগারের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দিশা লেখেন, ‘‘এমন কিছু কি আছে, যেটা তুমি করতে পারো না?’’ ‘বন্ধু’র প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। দিশার সোশ্যাল মিডিয়া পাতাতেই মিলল তার প্রমাণ। চলতি মাসের প্রথম দিকে দিল্লিতে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল টাইগার ও দিশাকে। সেখানেও একে অপরের সঙ্গেই গোটা সময়টা কাটিয়েছিলেন তাঁরা। এমনকি, একই বিমানে করে মুম্বাই থেকে দিল্লি পাড়ি দিয়েছিলেন এক সময়ের চর্চিত যুগল। টাইগারের সঙ্গে প্রেমের সম্পর্কের জল্পনা চলালীন শ্রফ পরিবারের বাকি সদস্যদের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল দিশার। বিশেষত, টাইগারের মা ও বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক অভিনেত্রীর। চর্চিত জুটির বিচ্ছেদের খবর পাওয়ার পরেও শোনা গিয়েছিল, আয়েশা ও কৃষ্ণার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি দিশা। টাইগারের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছিলেন অভিনেত্রী। সেই বন্ধুত্বের খাতিরেই কি এই প্রশংসা? না কি সত্যিই নিজেদের প্রেমকেই আরও এক বার সুযোগ দিচ্ছেন টাইগার ও দিশা? সূত্র: আনন্দবাজার পত্রিকা 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App