×

বিনোদন

মহানায়ক সম্মাননা পেলেন শ্রাবন্তী-শুভশ্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ১১:৪৫ পিএম

মহানায়ক সম্মাননা পেলেন শ্রাবন্তী-শুভশ্রী
মহানায়ক সম্মাননা পেলেন শ্রাবন্তী-শুভশ্রী
মহানায়ক সম্মাননা পেয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, শুভশ্রী গাঙ্গুলী এবং অঙ্কুশ হাজরা। সোমবার (২৪ জুলাই) বাংলা চলচ্চিত্রের বলিষ্ঠ অভিনেতা প্রয়াত মহানায়ক উত্তম কুমারের ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে সোমবার কলকাতার ধনধান্য অডিটোরিয়াম আয়োজিত এক অনুষ্ঠান থেকে চলচ্চিত্রে বিশেষ অবদানের কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে ‘মহানায়ক সম্মাননা’ ও ‘বিশেষ চলচ্চিত্র সম্মাননা’ প্রদান করা হলো। ‘মহানায়ক সম্মাননা’ প্রদান করা হয় অভিনেত্রী কোয়েল মল্লিক, শ্রাবন্তী চ্যাটার্জি, সায়ন্তিকা ব্যানার্জি, শুভশ্রী গাঙ্গুলী এবং অঙ্কুশ হাজরাকে। অন্যদিকে ‘বিশেষ চলচ্চিত্র সম্মাননা’ প্রদান করা হয় অভিনেত্রী সোহিনী সরকার, অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তীকে। এদিন তাদের হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

আবারো জ্বালানি তেলের সংকট! এবার কি গুজব, নাকি ব্যবসা?

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

আইনমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

ক্ষমতা ছেড়ে ইসরায়েলে পালাচ্ছেন মোদি!

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

আমি সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম: শাকিব খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App