×

বিনোদন

সাড়ে ষোলো’র নতুন চমক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৭:৪৩ পিএম

সাড়ে ষোলো’র নতুন চমক
সাড়ে ষোলো’র নতুন চমক
সাড়ে ষোলো’র নতুন চমক

নির্মাতা ইয়াসির আল হকের প্রথম ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। একটি হোটেলের রহস্যময় ফ্লোরকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘সাড়ে ষোলো’। সিরিজটি দর্শকদের এমন একটি অভিজ্ঞতার মধ্যে নিয়ে যাবে, যেখানে তারা নিজেকে আবিষ্কার করবে ঐশ্বর্য এবং প্রতারণার বেড়াজালে অন্যরকম এক গোপন ঘটনায়।

এরই মধ্যে হইচই ‘সাড়ে ষোলো’ সিরিজটিতে আফরান নিশোর লুক প্রকাশ করেছে। সিরিজে নিশো স্বনামধন্য একটি রিয়েল এস্টেট কোম্পানির পক্ষে হাইপ্রোফাইল মামলা পরিচালনাকারী একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম রেজা।

এবার হইচই সিরিজটির বাকি অভিনেতা-অভিনেত্রীদের লুক প্রকাশ করল, যাদের দেখতে পাওয়া যাবে হোটেল ভায়োলেট ইন এর সাড়ে ষোলো তলায়। এ সিরিজে করপোরেট ম্যানেজার রাকিবের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনি চরিত্রে জাকিয়া বারী মম, এডিসি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী এবং পাবলিক রিলেশন্স অফিসার চরিত্রে আফিয়া তাবাসসুম বর্ণ।

সাড়ে ষোলো ছয় পর্বের ওয়েব সিরিজ। গত ১২-২৬ জুন আসন্ন সিরিজটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। ওয়েব সিরিজটি ১৭ আগস্ট থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইর পর্দায় দেখা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App