×

বিনোদন

দুই অভিনেত্রীর দ্বন্দ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০৬:০৫ পিএম

দুই অভিনেত্রীর দ্বন্দ্ব
দুই অভিনেত্রীর দ্বন্দ্ব
‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং চলাকালে সোহিনী সরকার ও তৃণা সাহার ঝামেলার ঘটনা এখন প্রায় অনেকেই জানেন। গত সপ্তাহেই এই ঝামেলার জেরে শুটিং ফ্লোর ছেড়ে বের হয়ে গিয়েছিলেন তৃণা সাহা। তারপর থেকেই ওয়েব সিরিজের শুটিং বন্ধ। এদিকে তৃণা সাহার এই কাণ্ডে প্রযোজনা সংস্থার যে আর্থিক ক্ষতি হয়েছে, কলাকুশলীদের কাজের যে সমস্যা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ‘মাতঙ্গী’র অন্যতম প্রযোজক রুদ্রনীল ঘোষ। এখন শোনা যাচ্ছে, ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজ থেকেই নাকি বাদ পড়েছেন তৃণা সাহা। তৃণাকে বাদ দিয়ে অন্য অভিনেত্রী নিয়েই এবার শুটিং শুরুর কথা ভাবছে প্রযোজনা সংস্থা। কিন্তু তৃণার জায়গায় কাকে নেয়া হচ্ছে? জানা যাচ্ছে, তৃণার বদলে কাজ করার জন্য এই ওয়েব সিরিজের প্রস্তাব গেছে রোশনি ভট্টাচার্যের কাছে। রোশনি তার কাছে প্রস্তাব যাওয়ার খবর স্বীকার করেছেন। রুদ্রনীল ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, তৃণা সাহা নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি তার কথায় লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন। তবে সেটাও দুদিন পর। তবে তৃণা ক্ষমা চাওয়ার সঙ্গে নিজের কিছু শর্তও চাপিয়েছেন। তার সেই শর্তের সঙ্গে টাকার অঙ্ক জড়িয়ে রয়েছে। তাই পুরো বিষয়টি আলোচনা সাপেক্ষ। ক্যামেলিয়া প্রোডাকশন ও তার প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনার পরই পুরো বিষয়টি ঠিক হবে। তৃণা সোহিনীকে বেশি সুবিধা দেয়ার অভিযোগে ক্ষুব্ধ ছিলেন, রেগে গিয়ে কারো কথা না শুনে সেদিন ফ্লোর ছেড়ে বের হয়ে যান। তবে বিষয়টি যে কেউ ভালোভাবে নেননি, তা রুদ্রনীলের কথায় একপ্রকার বোঝা গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App