×

বিনোদন

মা হলেন ইলিয়ানা, সন্তানের ছবি প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৩:০০ পিএম

মা হলেন ইলিয়ানা, সন্তানের ছবি প্রকাশ

ছবি: সংগৃহীত

মা হলেন ইলিয়ানা, সন্তানের ছবি প্রকাশ

এবার সুখবর নিয়ে এসেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। গত ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রাম পুত্রের ছবি পোস্ট করে এ তথ্য জানান ‘বরফি’খ্যাত এই নায়িকা।

পোস্ট করা ছবিতে দেখা যায়, সদ্যোজাত শিশুটি ঘুমিয়ে আছে। তার ওপর লেখা, কোয়া ফিনিক্স ডলান। ২০২৩ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেছে।

এ ছবির ক্যাপশনে ইলিয়ানা লিখেছেন, আমাদের প্রিয় পুত্রকে পৃথিবীতে স্বাগত জানাতে পেরে কতটা আনন্দিত, তা ভাষায় প্রকাশ করতে পারব না। পূর্ণতায় হৃদয় ভরে গেছে।

ইলিয়ানা ডিক্রুজ এখনো অবিবাহিত। বিয়ের আগে মা হতে যাওয়ার ঘোষণা দেয়ায় শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। অনেকে বিস্ময় প্রকাশ করে অভিনন্দন জানিয়েছিলেন।

অনেকে কটাক্ষ করতেও ছাড়েননি নায়িকাকে। পুত্র সন্তান জন্মের খবর জানানোর পরও একই পরিস্থিতি তৈরি হয়েছে। প্রশ্ন তুলেছেন, ‘তোমার সন্তানের বাবা কে?’

বিষয়টি নিয়ে জোর সমালোচনা চললেও এখনো মুখ খুলেননি ইলিয়ানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App