×

বিনোদন

‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের নায়িকা মার্কিনি কোর্টনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম

‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের নায়িকা মার্কিনি কোর্টনি
‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের নায়িকা মার্কিনি কোর্টনি
‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের নায়িকা মার্কিনি কোর্টনি
যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে গত ৭ জুলাই থেকে চলছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন শাকিবের পরবর্তী সিনেমার মার্কিন নায়িকা কোর্টনি কফি। সিনেমাটি দেখে নিজের ভালো লাগার কথা জানান সিনেমাটির নির্মাতা হিমেল আশরাফকে। রবিবার (৭ আগস্ট) রাতে সোশ্যাল মিডিয়ায় নির্মাতা জানান, ‘কাল হঠাৎ করেই মেসেজ এলো—‘আমি তোমাদের ফিল্মটা দেখেছি!’। ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সঙ্গে সঙ্গে টেক্সট দিয়ে ছবিটা দিলো। আর লিখলো, ওর খুব ভালো লেগেছে। ডিটেইল বললো। বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে।’ ‘রাজকুমার’নির্মাণ করবেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ দেখলেন শাকিবের নায়িকা মার্কিনি কোর্টনি গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে এই ছবির মহরত অনুষ্ঠিত হয়। শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। এটির সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন নামের দুজন প্রবাসী বাংলাদেশি। কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি। নিউইয়র্কের দ্য নেইবারহুড প্লে হাউস স্কুল অব দ্য থিয়েটার থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App