×

বিনোদন

টফির বিজ্ঞাপনে প্রথমবারের মতো নাসির উদ্দিন খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৬:০৯ পিএম

টফির বিজ্ঞাপনে প্রথমবারের মতো নাসির উদ্দিন খান
টফির বিজ্ঞাপনে প্রথমবারের মতো নাসির উদ্দিন খান

বাংলালিংকের ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফির বিজ্ঞাপনে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় প্রথমবারের মতো কাজ করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান। টফির মোট ছয়টি বিজ্ঞাপনে ছয়টি ভিন্ন চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। শীঘ্রই বিজ্ঞাপনগুলি প্রকাশিত হতে যাচ্ছে।

টফি ইতোমধ্যে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কনটেন্টের ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। এই প্ল্যাটফর্মে রয়েছে ১২৫টিরও বেশি দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল, যা দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি এতে রয়েছে দেশি-বিদেশী নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ও ইউজার জেনারেটেড কনটেন্ট দেখার সুবিধা। দেশের যেকোনো ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কনটেন্টগুলি উপভোগ করা যাবে।

নতুন বিজ্ঞাপনগুলিতে বিভিন্ন চমকপ্রদ চরিত্রের মাধ্যমে টফির বিভিন্ন ফিচারকে উপস্থাপন করতে দেখা যাবে নাসির উদ্দিন খানকে। এরই মধ্যে চলচ্চিত্র ও ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও দেশের চলচ্চিত্র ও বিজ্ঞাপন জগতের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এবারই প্রথম দেখা যাবে এই অভিনেতাকে।

এই ব্যাপারে তিনি বলেন, “অনেক দিন পর হিউমারাস রুটে ৬টা বিজ্ঞাপনের একটা সিরিজ করে ভীষণ আনন্দ পেলাম। ছয়টা ভিন্ন চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় টিভিসিগুলোকে সমৃদ্ধ করেছে। নাসির উদ্দিন রকস!”

টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, “বিপুল সংখ্যক বিনোদনমূলক কনটেন্ট-এর সমাহার নিয়ে টফি দেশব্যাপী সকল বয়সের দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা নাসির উদ্দিন খানকে আমাদের অগ্রযাত্রার অংশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই বিজ্ঞাপনের মাধ্যমে টফি-এর বিভিন্ন সুবিধা সম্পর্কে দর্শকরা আরও সুস্পষ্টভাবে জানতে পারবেন।”

বাংলাদেশে গুগল প্লে-স্টোরের টপ ফ্রি এন্টারটেইনমেন্ট বিভাগে দীর্ঘদিন ধরে প্রথম অবস্থানে রয়েছে টফি। অ্যাপটি ডাউনলোড করে রাখুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App